দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিশোরগঞ্জ যুবদলের ২৬ জন ও স্বেচ্ছাসেবক দলের ১০ জনকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। গত বুধবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে। কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুজ্জামান পার্নেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কার যুবদল নেতাদের মধ্যে রয়েছেন নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক নকিবুল হাসান রাজন ও কারার ইকতার আহমেদ আরিফ, বাজিতপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোস্তফা আলী জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল হক, মো. হামিদুল ইসলাম, সুজন বণিক, খায়রুল ইসলাম ও মো. রানা শিকদার।
বাকিরা ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদে ছিলেন। বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে রয়েছেন নিকলী উপজেলা কমিটির সদস্য সচিব সৈয়দ কবীর নাদিম, যুগ্ম আহবায়ক মো. বদরুল ইলম খোকন, যুগ্ম আহবায়ক মো. মোজাম্মেল ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ
অর্থ-বাণিজ্য: আবার বাড়লো সোনার দাম