image

বগুড়া-২: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ‘অনুপস্থিত’ দাবি করে ভোট বর্জনের ঘোষণা জাপা প্রার্থীর

নিজস্ব বার্তা পরিবেশক, বগুড়া

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত দাবি করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি ৫ আগস্ট পরবর্তী সময়ে মামলার আসামি হয়ে আত্মগোপনে আছেন। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি দিয়ে তিনি ভোটের মাঠ ছাড়ার ঘোষণা দেন। সেই চিঠিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

চিঠিতে শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, ‘শিবগঞ্জের মানুষের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। দল-মত নির্বিশেষে আজীবন আমি শিবগঞ্জের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত শিবগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছি। অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ আজও অসমাপ্ত রয়ে গেছে। সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি আবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম।’

এই জাপা নেতা চিঠিতে বলেন, ‘কিন্তু অত্যন্ত দুঃখ ও গভীর বেদনায় বলতে হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত। আজ আমার এবং আমার অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে, তারা এলাকাছাড়া। তাদের নানারকম ভয়ভীতি দেখানো হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে।

পরিকল্পিতভাবে শিবগঞ্জে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা চাপে পড়ে যায়।’

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাজনীতি হবে আদর্শের, প্রতিহিংসার নয়; প্রতিযোগিতা হবে উন্নয়নের, ষড়যন্ত্রের নয়। এই পরিস্থিতিতে নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তিকে বৈধতা দেয়া।

তাই শিবগঞ্জের মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপসহীন থেকে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

জিন্নাহ বলেন, ‘আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত শিবগঞ্জের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।

আমি সবসময় চেয়েছি শিবগঞ্জের মানুষ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, সম্মানের সঙ্গে বাঁচুক। আমি কখনো চাইনি আমি বা আমার দলের কোনো নেতাকর্মী শিবগঞ্জের মানুষের ওপর কোনো অন্যায় বা অবিচার করুক।

‘রাজনীতি’ : আরও খবর

» যারা নিজেদের দল সামলাতে পারে না তারা দেশ সামলাবে কীভাবে: শফিকুর রহমান

সম্প্রতি