রংপুরের পীরগাছায় ৫৫ জন বিএনপি ও জাপা নেতা কর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেছে। গত বৃহসপতিবার রাতে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের মোচাকান্দা গ্রামে রংপুর ৪ আসনের এনসিপির প্রার্থী আকতার হোসেনের উপস্থিতিতে তারা যোগ দেন। এ সময় যোগদানকারী সবাইকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।
এনসিপি সূত্রে জানা গেছে, রংপুরের ৪ আসনের ১১ দলের প্রার্থী হিসেবে পীরগাছা ও কাউনিয়া উপজেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত গনসংযোগ , জনসভা উঠান বৈঠক করছেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন। গত বৃহসপতিবার রাত ৯টার দিকে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের মোচাকান্দা গ্রামে উঠান বেঠকে যোগ দিতে গেলে ওই গ্রাম সহ আশপাশের এলাকার ৫৫ জন বিএনপি ও জাতীয় পার্টির নেতা কর্মী এনসিপিতে যোগদান করে। সেই সাথে তারা সকলেই ১২ ফ্রেরুয়ারী সংসদ নির্বাচনে এনসপির প্রাথী আকতার হোসেনর পক্ষে প্রচারনায় অংশ নেবার ঘোষণা দেয়। যোগদানকারীরা হলেন বিএনপির স্থানীয় নেতা আব্দুস সাত্তার ইমান আলী, আব্দুল কুদ্দুস, নুরল হক হায়দার আলী সহ অন্যান্যরা। অন্যদিকে জাতীয় পার্টির বাদশা মিয়া, মিজানুর রহমান , ময়নুল হক সহ অন্যান্যরা।
এনসিপি সদস্য সচিব আকতার হোসেন দলে যোগদানকারী বিএনপি ও জাতীয় পার্টির নেতা কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে বলেন এবারের নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আমরা আজাদী আর ইনসাফের পক্ষে নাকি গোলামীর পক্ষে।
তিনি বলেন ১১ দল জয়ী হলে দেশে সত্যিকার আাইনের শাসন কায়েম হবে। চাঁদাবাজি মাস্তানী চিরতরে নির্মুল করা হবে। তিনি শাপলা কলি মার্কায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এদিকে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বিএনপি ও জাতীয় পার্টির তৃনমুল পর্যায়েরে নেতা কর্মীদের এনসিপিতে যোগদানের খবর জানাজানি হলে তোলপাড় শুরু হয়েছে।
অন্যদিকে রংপুরের বদরগজ্ঞ উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদত আলী বৃহস্পতিবার রাতে রংপুর ২ আসনের প্রার্থী জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলামের বাসায় গিয়ে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিক ভাবে জামাতে যোগদান করে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ