ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করবেন তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী ঢাকায় খেলার মাঠ বাড়াবেন। সেই সঙ্গে রাস্তাগুলোকে প্রশস্ত করবেন। দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “১২ ফেব্রুয়ারি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে শুধু ঢাকা-১৭ নয়, পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। যেন আমাদের শিশুরা খোলা মাঠে খেলতে পারে এবং আমাদের মুরুব্বি, মা ও বোনেরা সন্ধ্যায় বা প্রয়োজন অনুযায়ী হাঁটাচলা করতে পারেন।’

ঢাকায় নির্বাচনী প্রচারণার প্রথম দিন রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১৭ আসনে মিরপুরের ইসিবি চত্বরে এক পথসভায় বিএনপি প্রধান এ অঙ্গীকার করেন। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাকে আরও নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। যে শহরে মা-বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যেকোনো সময়ে হাঁটতে পারবেন, যে শহরের মানুষ নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চাকরি-বাকরি করতে পারবেন।”

https://sangbad.net.bd/images/2026/February/08Feb26/news/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%20%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%AA.jpeg

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আমি আপনাদের প্রার্থী। ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আমি এই এলাকারই সন্তান। শৈশব থেকে আমার জীবন এখানেই কেটেছে। আমার সন্তানদের জন্ম এখানেই হয়েছে। আমার ভাইয়ের সন্তানদের জন্মও এখানে। এই এলাকার সঙ্গে আমাদের সম্পর্ক এখানেই গড়ে উঠেছে। এ এলাকার সন্তান হিসেবে আজ আমি এই এলাকার মুরুব্বি, মা, ভাই ও বোনদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি।”

ঢাকার সড়ক প্রশস্ত করার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, “বিসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার দাবি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এই এলাকার মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ করতে আমরা সড়ক সম্প্রসারণ করব।”

‘রাজনীতি’ : আরও খবর

» পুরনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে: হাসনাত

» ইনকিলাব মঞ্চে হামলার জন্য সরকার দায়ী : নাসীরুদ্দীন নিজস্ব বার্তা পরিবেশক

» ঢাকায় দুই দিনে ১৪টি জনসভা করবেন তারেক রহমান

সম্প্রতি