টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফীর সংবাদ সম্মেলনে তার বক্তব্যে বিএনপির নেতাদেরকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ও সংবাদ সম্মেলন করেছে ধনবাড়ী উপজেলা বিএনপির নেতা কামাল হোসেন তালুকদার মিন্টু।
গতকাল সোমবার দুপুরে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু তিনি তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী গত রোববার সংবাদ সম্মেলনে তার কর্মীদেরকে ভোট চাইতে বাধা প্রদানসহ হুমকি দেয়া হচ্ছে বলে আমি ও আমার ভাতিজা বিএনপি নেতা শিপন তালুকদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ও বিএনপির বিভিন্ন নেতার নাম বিকৃত করে বক্তব্য দিয়েছেন। যাহা মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন। তারা আগামী নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্যে নির্বাচন বানচালের উদ্দ্যেশে তারা এ ধরনের অপপ্রচার করে প্রশাসন ও জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে জোর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত বক্তব্য দেন।
তারা জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী বিএনপি নেতাদের নিয়ে মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনসহ নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।
সারাদেশ: লালমোহনে পৌর করমেলার সমাপ্তি