কোন কারচুপি না হলে রায় মেনে নেবেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহন শেষ হওয়ার পর তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনে দৃশ্যমান কোনও কারচুপি না হলে জনগণ যে রায় দেবে তা মেনে নেবো।
তৈমুর বলেন, ‘গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে নির্বাচনে বিতর্কিত কিছু হয়েছে কিনা সেটা দেখতে হবে। কারণ ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে আমাদের শঙ্কা আছে। অনেক জায়গায় ইভিএম মেশিন হ্যাং হয়ে গেছে।’
তার অভিযোগ নির্বাচনে তাকে অনেক ডিস্টার্ব করা হয়েছে, অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র