image
সুরিয়া কুমারের ব্যাটিং

জয়ের পর সুরিয়া কুমার বলেন আত্মবিশ্বাস ছিল

সংবাদ স্পোর্টস ডেস্ক

গত আসরের চ্যাম্পিয়ন ভারত নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রর বিপক্ষে ১৬১ রানের পুঁজি গড়ে জিতে ২৯ রানে। এর মধ্যে অধিনায়ক সুরিয়া কুমার করেন ৪৯ বলে ৮৪। গত শনিবার রাতে মুম্বাইয়ে ম্যাচের পর তিনি জানান, ‘আমার মনে হয়েছিল যে, একজন ব্যাটারকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। ১৮০-১৯০ রানের উইকেট এটিকে মনে হয়নি, ১৪০ রানের উইকেট মনে হয়েছে। ১৪ ওভারের পর (পানি পানের) বিরতির সময় কোচ (গৌতাম গাম্ভির) বলেন যে, ‘শেষ পর্যন্ত ক্রিজে থাকো, যে কোনো সময়ই পুষিয়ে দিতে পারবে।’ আমি সেই চেষ্টাই করেছি।’ ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এখানে অনেক ক্রিকেট খেলেছি । কাজেই জানি, এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হয়। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর একজন ব্যাটারকে শেষ পর্যন্ত খেলতেই হতো।

আমি চেষ্টা করেছি ভালো ক্রিকেট শট খেলতে এবং নিজের শটগুলো খেলতে।’ ‘কেবল আমিই জানি, কতটা চাপ অনুভব করছিলাম! তবে বিশ্বাস ছিল আমার। আমি জানতাম, শেষ পর্যন্ত টিকে থাকলে পার্থক্য গড়ে দিতে পারি। উইকেট কিছুটা ভিন্ন ছিল। তবে যেটা বললাম, এই ধরনের উইকেটে মুম্বায়ের ময়দানগুলোতে অনেক খেলেছি। জানি, এখানে কীভাবে খেলতে হয়।’

জয়ে শুরুর পর ভারত পরের ম্যাচে খেলবে নামিবিয়ার সঙ্গে দিল্লিতে আগামী বৃহস্পতিবার।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি