image

প্রথম ম্যাচ জিততে পারলে মনোবল চাঙ্গা থাকবে: মার্করাম

ক্রীড়া বার্তা পরিবেশক

আজ ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এ ম্যাচ দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা হচ্ছে দু’দলের। আহমেদাবাদে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

গত বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফাইনালে ভারতের কাছে মাত্র ৭ রানে হেরে যায় প্রোটিয়ারা। আগের আসরের দুঃস্মৃতি ভুলতে এবার শিরোপা জিততে মরিয়া দক্ষিণ আফ্রিকা।

কানাডার বিপক্ষে ম্যাচকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে দক্ষিণ আফ্রিকা। কারণ জয় দিয়ে যেকোন আসর শুরু করতে পারলে, পরের ম্যাচগুলোয় বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায় বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম। তিনি বলেন, ‘কানাডার বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচে জিততে পারলে পরবর্তীতে আমাদের মনোবল চাঙ্গা থাকবে। কিন্তু শুরুতে হোঁচট খেলে পরের ম্যাচগুলোয় চাপে পড়তে হবে। এজন্য জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামব এবং আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।’

২০২৪ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল কানাডা। ঐ আসরে ৪ ম্যাচের মধ্যে গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ রানে জিতেছিল কানাডা। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে তারা।

এবার আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচের সবগুলোতে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে কানাডা।

সম্প্রতি