image

বিশ্বকাপের প্রত্যাবর্তনটা জয়ে শুরু করতে চায় জিম্বাবুয়ে

ক্রীড়া বার্তা পরিবেশক

টি-২০ ক্রিকেটে আজ প্রথম মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও ওমান। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের বিপক্ষে খেলতে নামবে তারা। কলম্বোতে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ৩টায়।

টি-২০ ক্রিকেটে কখনও দেখা হয়নি জিম্বাবুয়ে ও ওমানের। তবে ওয়ানডে ফরম্যাটে একবার মুখোমুখি হয়েছিল দু’দল। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১৪ রানে ওমানকে হারিয়েছিলো জিম্বাবুয়ে।

এক আসর পর আবার টি-২০ বিশ্বকাপ খেলতে নামছে জিম্বাবুয়ে। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যার্থ হয়েছিল জিম্বাবুয়ে। এবার আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়।

বিশ্বকাপের প্রত্যাবর্তনটা জয় দিয়ে করতে চান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ওমানের বিপক্ষে ম্যাচ নিয়ে রাজা বলেন, ‘এক আসর পরে বিশ্বকাপ খেলতে নামছে জিম্বাবুয়ে। প্রত্যাবর্তনটা স্মরণীয় করতে রাখতে চায় দল। ওমানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো আমরা।’ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে রানার্স-আপ হয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ওমান। গত আসরের বিশ্বকাপে খেলেছিল ওমান। গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবগুলোতে হেরেছিল তারা।

এবারের বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙ্গার চ্যালেঞ্জ ওমানের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ নিতে মরিয়া তারা।

সম্প্রতি