image
স্কটল্যান্ড খেলোড়দের সঙ্গে ম্যাচ শেষে ইতালির খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময়

স্কটিশ ঝড়ে ম্লান ইতালির বিশ্বকাপ অভিষেক

সংবাদ স্পোর্টস ডেস্ক

বাছাইপর্বে স্কটল্যান্ড হারিয়ে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছিল ইতালি। কলকাতায় সোমবার, (০৯ ফেব্রুয়ারী ২০২৬) ‘সি’ গ্রুপের ম্যাচে নিজেদের বিশ্বকাপ অভিষেকে ইতালি সামনে পেয়েছিল স্কটিশদের। বাছাইপর্বে পরাজিত হওয়ার প্রতিশোধটা স্কটল্যান্ড নিয়েছে ৭৩ রানের বড় জয়ে। তুলে নেয় স্কটল্যান্ড। স্কটিশদের তোলা ২০৭ রানের বিপরীতে ইতালি তুলতে পেরেছে মাত্র ১৩৪ রান।

টি-২০ বিশ্বকাপে এই প্রথম ২শ’ রান স্পর্শ করল স্কটল্যান্ড। তাদের আগের সেরা ছিল গত আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০। বলে রাখা ভালো স্কটিশদের সৌজন্যে এবারের আসরে সপ্তম ম্যাচে এসে দেখা গেল ২শ’ ছোঁয়া সংগ্রহ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ছক্কা ও ১৩ চারে ৫৪ বলে ৮৪ রান করেন মানসে। ১৮ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে চারটি ছক্কা হাঁকান ব্র্যান্ডন ম্যাকমুলেন। দুই ছক্কা ও এক চারে ৩৭ রান আসে মাইকেল জোন্সের ব্যাট থেকে। দুটি করে ছক্কায় ৫ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন লিস্ক। পরে অফ স্পিনে মাত্র ১৭ রান দিয়ে চার শিকার ধরে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতেই এই প্রথম চার উইকেট পেলেন এই ক্রিকেটার।

প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্বকাপে খেলতে নামা ইতালির হয়ে হাফ সেঞ্চুরির দেখা পান বেন মানেন্তি। এক ছক্কা ও পাঁচটি চারে ৫২ রান করেন তিনি। দলের বাকি ব্যাটসম্যানরা যে স্কটিশ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করেছেন তার সাক্ষ্য দিচ্ছে স্কোরবোর্ডে ওঠা মাত্র ১৩৪ রান।

দলটির অধিনায়ক ওয়েইন ম্যাডসে এদিন ব্যাটিং করতে পারেননি। ম্যাচের তৃতীয় ওভারে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান তিনি। পরে জানা যায়, তার কাঁধের হাড় নড়ে গেছে। এখন বিশ্বকাপের বাকি অংশে তাকে পাওয়া নিয়েই শঙ্কায় ইতালি।

সম্প্রতি