আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ এককে শামীম আহমেদ ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন মাকসুদা লিসা। সোমবার, (০৯ ফেব্রুয়ারী ২০২৬) পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনালে সাব্বির আহমেদকে হারিয়ে শিরোপা জেতেন শামীম। তৃতীয় হন তরিকুল ইসলাম মাসুম। নারী এককে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হন মাকসুদা লিসা। তিনি হারান জাহিদা পারভেজ ছন্দাকে। তৃতীয় তাসকিনা ইয়াসমিন।
পুরুষ দ্বৈতে তরিকুল ইসলাম মাসুম ও সাব্বির আহমেদ জুটি শামীম আহমেদ ও জাকির হোসাইন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তৃতীয় হয়েছে জয়নাল আবেদিন ও সোহেল পাটোয়ারী জুটি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্রিজ ফার্মাসিউটিক্যালস লি. এর পরিচালক মীর শহীদুল হক।
ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওএর সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ, ডিআরইউর সহসভাপতি মেহদী আজাদ মাসুম ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।