??????????? ??????? ?????
‘সোনালী প্রজন্ম’ হিসেবে বিবেচিত বেলজিয়াম দলটিতে আছে সময়ের সেরা ও প্রতিভাবান কয়েকজন খেলোয়াড়। কিন্তু দেশকে এখনও বড় কোন সাফল্য এনে দিতে পারেননি তারা। সেরা অর্জন ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা। নক আউট পর্বে উঠার লড়াইয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলজিয়াম লড়বে গত আসরের রানার্স আপ ক্রেয়েশিয়ার বিপক্ষে। কাতার বিশ্বকাপকে বেলজিয়াম দলে আজার, রোমেলু লুকাকুদের একসঙ্গে মেজর টুর্নামেন্ট জেতার শেষ সুযোগ হিসেবে। তবে দলটির তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে এবার নিজেদের তেমন সম্ভাবনা দেখছেন না। প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারানোর পর তিনি বলেছেন, ২০১৮ বিশ্বকাপেই তাদের সেরা সুযোগ ছিল, এবার নেই। তারা কয়েকজন খেলোয়াড় হারিয়েছেন আর এই দলে যারা আছেন তারা ‘বয়স্ক।’ মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হারের পর ডে ব্রুইনের এই কথার জবাব দেন ইয়ান ভার্টোনেন। এই ডিফেন্ডারের মতে, আক্রমণভাগের খেলোয়াড়দেরও বয়স হয়ে গেছে, তাই তারা ভালো করতে পারছেন না। গণমাধ্যমের খবর, মরক্কো ম্যাচের পর এনিয়ে ডে ব্রুইনে ও ভার্টোনেন ঝামেলায় জড়িয়ে পড়েন এবং অধিনায়ক আজার পরিস্থিতি ঠাণ্ডা করেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই খবর উড়িয়ে দিয়ে কোর্তোয়া বললেন, মাঠে লড়াইয়ের জন্য উন্মুখ তারা। ‘সমস্যা হলো অনেক বেশি মিথ্যা ছড়ানো হয়েছে। এমন একটি পরিস্থিতি বর্ণনা করা হয়েছে যার অস্তিত্বই নেই। একটি দল হিসেবে আমাদের এসব নেতিবাচকতা এড়াতে হবে।’ ‘গতকাল সবকিছু পরিষ্কার করা হয়। সবাই খোলাখুলিভাবে তাদের মতামত প্রকাশ করে। এখন আমাদের মাঠে কাজ করতে হবে। এটা ভালো যে, আমাদের দলীয় একটা আলোচনা হয়েছে। আমরা একে অন্যের ব্যাপারে যা ভেবেছিলাম, তা বলেছি। আমাদের নিজেদের মধ্যে সৎ হতে হবে এবং মাঠে একে অন্যের জন্য লড়াই করতে হবে।’ দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে তিন নম্বর স্থানে আছে বেলজিয়াম। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেও তাদের শেষ ষোলো নিশ্চিত নয়। পক্ষে আসতে হবে মরক্কো-কানাডা ম্যাচের ফলাফলও। আর বেলজিয়াম ড্র করলে এবং কানাডার কাছে মরক্কো হারলে তাদের ও বেলজিয়ামের পয়েন্ট হবে সমান ৪। তখন ধাপে ধাপে বিবেচনা করা হবে অনেক কিছু। ‘এফ’ গ্রুপে বৃহস্পতিবার আরেক ম্যাচে মুখোমুখি হবে কানাডা-মরক্কো। দুটি ম্যাচ ই শুরু হবে রাত ৯টায়।
নগর-মহানগর: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
নগর-মহানগর: ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ