শিশুকে গুড টাচ ও ব্যাড টাচ শেখানো জরুরি

শিশুরা বিকৃত মানসিকতার মানুষদের প্রথম শিকার। তাদের ভয় দেখিয়ে বা বিভ্রান্ত করে চুপ করানো সহজ। তাই ছোটবেলা থেকেই বাচ্চাদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে শেখানো গুরুত্বপূর্ণ। গুড টাচ হলো সেই স্পর্শ যা শিশু নিরাপদ ও সুরক্ষিত বোধ করে- যেমন মা-বাবার স্পর্শ, খেলাধুলার সময় বন্ধুর হাত ধরা, বা ডাক্তারের কাছে (অভিভাবকের উপস্থিতিতে) চেকআপের সময় স্পর্শ। গুড টাচ ভালো অনুভূতি দেয়, ভয় বা কষ্ট সৃষ্টি করে না। এর বিপরীতে ব্যাড টাচ হলো এমন স্পর্শ যা ভয়, অস্বস্তি বা ব্যথা সৃষ্টি করে। অনেক সময় অপরাধী শিশুকে এই স্পর্শের কথা গোপন রাখতে বলে।

শিশুকে স্পষ্টভাবে বোঝাতে হবে শরীরের কোনো অংশে গুড টাচ এবং কোনো অংশে ব্যাড টাচ হতে পারে। যদি কেউ তাকে ব্যাড টাচ করে, তবে সে নির্ভয়ে অভিভাবককে জানাবে। অভিভাবককেও সচেতন হতে হবে এবং শিশুকে কখনও একা কোনো অপরিচিত বা নিকটজনের সঙ্গে না পাঠাতে হবে। শিশু যদি অভিযোগ করে, তাহলে তা যতোই ঘনিষ্ঠ ব্যক্তি বা বন্ধুই হোক, তাকে বিশ্বাস করতে হবে। যৌনশিকারিরা সাধারণত আমাদের মধ্যেই থাকে- অন্তর্গত আত্মীয় বা বন্ধু আখ্যানে। তাই শিশুদের বিশ্বাস করুন এবং তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন।

শামা মেহজাবিন

‘মুক্ত আলোচনা’ : আরও খবর

» ১৪ ফেব্রুয়ারি: মেঘে ঢাকা এক তারা

» ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানদের জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রয়োজনীয়তা

» উচ্চশিক্ষা নেতৃত্বে এক নতুন পথের দিশা: মালয়েশিয়ায় গ্যালেপ ২.০- এর অভিজ্ঞতা

» ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে মাতবোল কতটা

» কেবল চেতনা নয়, চাই ঐক্য ও কাজ: কোন পথে বাংলাদেশ?

» নভেম্বর বিপ্লবের ১০৮ বছর: শ্রেণিসংগ্রামের উজ্জ্বলতম আলোকবর্তিকা

» নতুন বাংলাদেশে নারীর পথচলা : অগ্রগতি নাকি পশ্চাদপদতা?

সম্প্রতি