টঙ্গীতে ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা নিন

ছিনতাইয়ের জন্য বিখ্যাত গাজীপুর জেলার টঙ্গী এরিয়াটি। বিশেষ করে সারা বছর আব্দুল্লাহপুর আর টঙ্গী এরিয়াটিতে ছিনতাই চলে। কলেজ গেইট- বিএনএস সেন্টার ফ্লাই ওভার দিয়ে প্রতিদিনে কয়েক হাজার যানবাহন যাতায়াত করে। ঢাকা থেকে উত্তর মধ্যাঞ্চলের জেলার বাসিন্দারা এই রুট দিয়ে যাতায়াত করে। ওভারব্রিজের লোহা থেকে শুরু করে পথচারীদের মোবাইল ফোন, টাকা পয়সা স্বর্ণ অলংকারসহ বাদ যায়না কোন কিছুই ছিনতাইয়ের হাত থেকে। যেকোনো সময় বাসের জানালা কিংবা পথচারীর হাত থেকে পাখির ন্যায় উড়ে যায় মোবাইল ফোন। চোখের পলকে নিজের শখের ফোনটি হারিয়ে হয়ে পড়েন একেবারেই মুমূর্ষ।

ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় এই রুট দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ সর্বদা আতঙ্কে থাকেন। নারীদের জন্য এই রুটে একাকি চলাফেরা করা হয়ে উঠেছে দূবির্ষময়। এতএত ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসনের তৎপরতা তেমন একটা দেখা যাচ্ছে না যা নিয়ে জনমনে অনেক নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই টঙ্গী স্টেশন রোড, আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড সহ আশেপাশের এরিয়াতে যথেষ্ট পরিমাণ টহল বাড়ানোসহ ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা নিন।

ফয়সাল আহমেদ

‘মুক্ত আলোচনা’ : আরও খবর

» শিশু নির্যাতন বন্ধ হোক

» নত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা

» সরকারি হাসপাতালগুলোয় আইসিইউ সংকট সমাধানের প্রয়োজন

» পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধ করুন

» জীবনের শেষ অধ্যায়ে বয়োজ্যেষ্ঠদের সংগ্রাম

» শিশুকে গুড টাচ ও ব্যাড টাচ শেখানো জরুরি

» শিশুকে গুড টাচ ও ব্যাড টাচ শেখানো জরুরি

» ১৪ ফেব্রুয়ারি: মেঘে ঢাকা এক তারা

» ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানদের জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রয়োজনীয়তা

» উচ্চশিক্ষা নেতৃত্বে এক নতুন পথের দিশা: মালয়েশিয়ায় গ্যালেপ ২.০- এর অভিজ্ঞতা

সম্প্রতি