সরকারি হাসপাতালগুলোয় আইসিইউ সংকট সমাধানের প্রয়োজন

দেশের স্বাস্থ্যসেবা খাতে আইসিইউ সংকট দীর্ঘদিনের সমস্যা। দেশের ৬০০-এর বেশি সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন মুহূর্ষ রোগীদের জন্য আইসিইউ বেডের চাহিদা থাকে, কিন্তু বেডের সংখ্যা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে অনেক রোগী বাধ্য হয়ে ব্যয়বহুল বেসরকারী হাসপাতালে যেতে হয়, যা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের জন্য প্রায় অসম্ভব। এছাড়া অ্যানেসথেসিয়া ও ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞের ঘাটতির কারণে অনেক হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।

এই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ জরুরি। আইসিইউ বেডের সংখ্যা বাড়ানো, অ্যানেসথেসিয়া ও ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ তৈরির জন্য শিক্ষা ও প্রশিক্ষণ জোরদার করা, এবং জেলা ও উপজেলা পর্যায়ে আইসিইউ সুবিধা সম্প্রসারণ করলে ঢাকার হাসপাতালের ওপর চাপ কমবে। সরকারী ও বেসরকারী স্বাস্থ্যসেবা সমন্বয়ের মাধ্যমে চিকিৎসার মান বাড়ানো এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। স্বাস্থ্য একটি মৌলিক মানবাধিকার; মুহূর্ষ রোগীদের জীবন রক্ষায় আইসিইউ সংকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যখাতে সংস্কার ও বিনিয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান এখনই করা প্রয়োজন।

আব্বাসউদ্দিন আহমদ

‘মুক্ত আলোচনা’ : আরও খবর

» শিশু নির্যাতন বন্ধ হোক

» নত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা

» পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধ করুন

» জীবনের শেষ অধ্যায়ে বয়োজ্যেষ্ঠদের সংগ্রাম

» টঙ্গীতে ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা নিন

» শিশুকে গুড টাচ ও ব্যাড টাচ শেখানো জরুরি

» শিশুকে গুড টাচ ও ব্যাড টাচ শেখানো জরুরি

» ১৪ ফেব্রুয়ারি: মেঘে ঢাকা এক তারা

» ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানদের জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রয়োজনীয়তা

» উচ্চশিক্ষা নেতৃত্বে এক নতুন পথের দিশা: মালয়েশিয়ায় গ্যালেপ ২.০- এর অভিজ্ঞতা

সম্প্রতি