image

পিতাম্বর্দি স্টিলের ব্রিজ এখন মরণফাঁদ

দাউদকান্দি দক্ষিণ অঞ্চল ও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ অঞ্চলের সংযোগস্থলের গুরুত্বপূর্ণ মাধ্যম পিতাম্বর্দি স্টিলের ব্রিজটি বর্তমানে মারাত্মক বিপদে রয়েছে। দীর্ঘদিনের জং ও সংস্কারের অভাবে ব্রিজটির মাঝের একটি বড় অংশ ধসে পড়েছে। এই ভাঙা অংশ দিয়েই যানবাহন চলাচল করছে, যা যে কোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। ব্রিজের অবকাঠামো এতটাই নড়বড়ে যে, ভারী যানবাহন ছাড়াও সাধারণ রিকশা বা মোটরসাইকেল উঠলেও ব্রিজ কাঁপতে থাকে। মাঝখানের ভাঙা অংশ দিয়ে ইতোমধ্যে কয়েকটি ছোট যানবাহন নিচে পড়ে গেছে, যা প্রাণহানি ও জানমালের ক্ষতির কারণ হয়েছে।

পিতাম্বর্দি এলাকার এই ব্রিজটি দুই উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম। প্রতিদিন শত শত মানুষ এবং শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হচ্ছে। রাতের অন্ধকারে ভাঙা অংশ দেখা না যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে গেছে। জনস্বার্থ ও জননিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুততম সময়ে ব্রিজটি সংস্কার বা নতুন স্থায়ী ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জাহিদুল ইসলাম জাহিদ

‘মুক্ত আলোচনা’ : আরও খবর

» শিশু নির্যাতন বন্ধ হোক

» নত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা

» সরকারি হাসপাতালগুলোয় আইসিইউ সংকট সমাধানের প্রয়োজন

» পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধ করুন

» জীবনের শেষ অধ্যায়ে বয়োজ্যেষ্ঠদের সংগ্রাম

» টঙ্গীতে ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা নিন

» শিশুকে গুড টাচ ও ব্যাড টাচ শেখানো জরুরি

» ১৪ ফেব্রুয়ারি: মেঘে ঢাকা এক তারা

» ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানদের জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রয়োজনীয়তা

» উচ্চশিক্ষা নেতৃত্বে এক নতুন পথের দিশা: মালয়েশিয়ায় গ্যালেপ ২.০- এর অভিজ্ঞতা

» ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে মাতবোল কতটা

সম্প্রতি