নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ভুগছে। অনেক ক্ষেত্রে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়, যা অগ্রহণযোগ্য। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকি প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে ন্যায্যমূল্যে পণ্য পাওয়া যায়।
দ্রব্যমূল্য স্থিতিশীল থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হয়। অন্যথায় আর্থিক চাপ বৃদ্ধি পায়, যা সামাজিক সমস্যাও সৃষ্টি করতে পারে। স্বচ্ছ ও ন্যায্যমূল্যের বাজারই অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি। তাই বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।
বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল
অর্থ-বাণিজ্য: ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে