alt

মতামত » উপ-সম্পাদকীয়

জীবন-মৃত্যু কী?

বাবুল রবিদাস

: শনিবার, ১২ অক্টোবর ২০২৪

মৃত্যু কী? এ সম্পর্কে দেশ ও জাতিভেদে নানা ব্যাখ্যা রয়েছে। দার্শনিকরা সূক্ষ্ম যুক্তি দিয়ে মৃত্যুকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। অবশ্যম্ভাবী ও অনিবার্য এই মৃত্যুকে নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে চিকিৎসাবিজ্ঞানে নানা গবেষণা হয়েছে, এবং মৃত্যুর সংজ্ঞা ও তা বিলম্বিত করা যায় কিনা, এ নিয়ে বহু সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চলেছে।

কথায় আছে, ‘প্রাণ বেরিয়ে গেল।’ কিন্তু এই প্রাণ আসলে কী, তা নিয়ে আমাদের ধারণা স্পষ্ট নয়। প্রাণ বেরিয়ে যাওয়ার পরের অবস্থাকেই সাধারণত ‘মৃত্যু’ বলা হয়। এটি নির্মম সত্য যে, এর ফলে ব্যক্তিটির শ্বাসক্রিয়া ও হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যায় এবং দেহটি একটি জড় পদার্থে পরিণত হয়। এই অবস্থায় দেহের ওপর কোন উদ্দীপক আর সাড়া জাগাতে পারে না এবং কোন উপায়ে দেহে কর্মক্ষমতা বা চেতনা ফিরিয়ে আনা সম্ভব হয় না।

তাহলে শ্বাসক্রিয়ার বন্ধ হয়ে যাওয়ার নামই কি মৃত্যু? প্রকৃতপক্ষে, শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরেও হৃদযন্ত্রের ক্রিয়া অব্যাহত থাকে। তথাকথিত মৃত ব্যক্তির মৃত্যুর পর যদি কৃত্রিম শ্বাসক্রিয়া বা যন্ত্রের সাহায্যে শ্বাসক্রিয়া পুনরুদ্ধার করা যায়, তাহলে ‘মৃত’ ব্যক্তিও জীবিত হয়ে উঠতে পারে। তাহলে বলা যায় কি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার নামই মৃত্যু? না, ঠিক তা নয়। দেখা গেছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শ্বাসনালির ওপর চাপ দেয়া যায়, কিংবা অস্ত্রোপচারের মাধ্যমে হৃদযন্ত্রকে উত্তেজিত করা সম্ভব হয়, তাহলে মাঝে মাঝে হৃদযন্ত্রকে পুনরায় স্বাভাবিক করা যায়।

এসব যুক্তির পরিপ্রেক্ষিতে মৃত্যুর সঠিক বৈজ্ঞানিক সংজ্ঞা দেয়া খুবই কঠিন ব্যাপার। অসুস্থতার পর চিকিৎসক যখন কোন রোগীকে মৃত বলে ঘোষণা করেন, তখন সবাই সেই সিদ্ধান্তকে মেনে নেন। সাধারণত, এ ধরনের সিদ্ধান্ত ভ্রান্ত হয় না। রোগীর হৃদযন্ত্রের কাজ তিন মিনিটের বেশি বন্ধ থাকলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে ওষুধ ও অন্যান্য প্রক্রিয়ার দ্বারা বাঁচানোর চেষ্টা ব্যর্থ হলে তখনই তাকে মৃত বলে ঘোষণা করা উচিত। বহুক্ষেত্রে দেখা গেছে, শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন উভয়ই বন্ধ হয়ে যাওয়ার পরেও ব্যক্তিটিকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে তাহলে কি মৃত ব্যক্তিটি মৃত্যুর পরে আবার জীবনলাভ করল? আপাতদৃষ্টিতে এভাবে মনে হলেও, ব্যাপারটি আসলে ঠিক সেরকম নয়। শ্বাসযন্ত্র বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলেও, শরীরের অন্যান্য অংশ ও কোষগুলো তৎক্ষণাৎ অকর্মণ্য হয়ে পড়ে না। খুব শীঘ্রই যদি ওই কোষগুলোকে খাদ্য (অক্সিজেন) সরবরাহ করা যায়, তবে সেগুলো আবার কর্মক্ষম হয়ে উঠতে পারে।

ইদানীং মৃত ব্যক্তির শরীরের অংশবিশেষ বিচ্ছিন্ন করে, অসুস্থ ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করে, ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। মূত্রাশয়, চক্ষু এমনকি হৃদযন্ত্রও এইভাবে প্রতিস্থাপন করে সাফল্য লাভ করা সম্ভব হয়েছে। এর কারণ এই যে, কোন ব্যক্তির আধিভৌতিক মৃত্যুর পরেও, শরীরের বিভিন্ন অংশের কোষতন্ত্রের কার্যকারিতা আরও কিছু সময় বজায় থাকে। যেমন, মূত্রাশয় বা চক্ষুর কোষগুলো মৃত্যুর এক ঘণ্টা পরেও তাদের কার্যক্ষমতা বজায় রাখে।

এজন্যই মৃত্যুর অব্যবহিত পরেই মৃত ব্যক্তির শরীরের ওই বিশেষ অংশগুলো অন্য শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়। এই প্রসঙ্গে হৃদযন্ত্র প্রতিস্থাপনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। মৃত ব্যক্তির হৃদযন্ত্র যদি প্রতিস্থাপনের মাধ্যমে অপর এক মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচাতে সক্ষম হয়, তাহলে ওই তথাকথিত মৃত ব্যক্তির ‘মৃত্যু ঘোষণা’ করার কি বৈজ্ঞানিক বা আইনগত যৌক্তিকতা থাকে? এ বিষয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। এবং ‘জীবনের শেষ’ এই মুহূর্তটিকে ঘোষণা করার বৈজ্ঞানিক উপায় নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে।

[লেখক : আইনজীবী, জজ কোর্ট, জয়পুরহাট]

নিরাপত্তার দৌড়ে খাদ্যের সুরক্ষা কোথায়?

নারীর অধিকার নিশ্চিত হলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব

কৃষিঋণ মওকুফ: কৃষকের স্বস্তি, বাস্তবায়নে দরকার সুশাসন

‘কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস!’

ইরানে হামলা: মধ্যপ্রাচ্যের সংকট ও পরিণতি

ঈদবাজারে ভোক্তার অসহায়ত্ব

নবযাত্রায় কেমন বাংলাদেশ চাই

আন্তর্জাতিক নারী দিবস

বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা

নতুন গভর্নর অপরিহার্য ছিল

উত্তরবঙ্গের আদিবাসীদের বিবাহের রীতি ও প্রথা

মধ্যপ্রাচ্যের আকাশে বারুদ: বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কী?

না হয় রহিতে কাছে!

আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ভূমি কমিশন কেন জরুরি?

উৎসবে মূল্যবৃদ্ধির চিত্র

জোর যার, মুল্লুক তার: সাম্রাজ্যের নতুন পোশাক

‘পানিয়ালীর পোলার বইমেলা’

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

নিঃশব্দ আর্তনাদ শোনার সময় এখনই

ইরান ইস্যুতে মহাশক্তির পরীক্ষা

ক্ষমতা, শৃঙ্খলা ও জনআস্থা: রাজনীতির নতুন পরীক্ষা

এলডিসি থেকে উত্তরণে কেন এত সংশয়

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

প্রসঙ্গ: পরশ্রীকাতরতা ও আমিত্ব

চাঁদাবাজি কি ‘সমঝোতা’?

গ্রেপ্তার করতে হলে তো দু’জনকেই করতে হবে!

উড়াল দিচ্ছি চাঁদে

আফগান-পাকিস্তান সীমান্ত সংঘাত

জুলাই সনদ নিয়ে বিএনপির অস্বস্তি

নেশার কবলে গ্রামবাংলা

পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকেনা আর চলিবে না!

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

ক্ষমতার ছায়া ও সমাজের আয়না

বই মেলার বোল কুমড়া

প্রসঙ্গ: খাদ্য ও ওষুধে ভেজাল

নতুন সরকারের কঠিন সমীকরণ

tab

মতামত » উপ-সম্পাদকীয়

জীবন-মৃত্যু কী?

বাবুল রবিদাস

শনিবার, ১২ অক্টোবর ২০২৪

back to top