alt

মতামত » উপ-সম্পাদকীয়

‘ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া’ জেগেছিল যে চির-বিস্ময়, তা কি নৈরাজ্যে হারিয়ে যাবে

আনোয়ারুল হক

: বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
image

জুলাই আন্দোলনে শামিল ছাত্র-জনতা

জুলাই আন্দোলনে শামিল ছাত্র-জনতাবৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুথানের তিন মাস হতে চলল। প্রায় একই সময় পার করছে অন্তর্বর্তী সরকার। এ কথা ঠিক এ গণঅভ্যুত্থান মূলত মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর বেদনার বহিঃপ্রকাশ। তবে অনেকে বলার চেষ্টা করেন, এটা দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফসল। তারা বলার চেষ্টা করেন, আন্দোলনকালীন সময়ে যে হত্যাকা- সংঘটিত হয়েছে তা-ও ষড়যন্ত্রমূলক। সরকার বা সরকারী বাহিনী এটা করে নাই। কিন্তু ভিডিও ফুটেজ বা ছবি কী বলে? সরকারের পুলিশ বাহিনী বা ওবায়দুল কাদেরের আহ্বানে জেগে ওঠা ছাত্রলীগের হেলমেট বাহিনী কি আন্দোলনকারীদের ওপর পুষ্পবৃষ্টির অভ্যর্থনা করেছিলেন!

তর্কের খাতিরে যদি তাদের এই ষড়যন্ত্র তত্ত্ব মেনেও নেই, তারা কি বলবেন, বিগত তিন-তিনটা নির্বাচন একতরফাভাবে করাও ষড়যন্ত্র ছিল! সালমান রহমান এবং এস আলম গংয়ের একের পর এক আর্থিক প্রতিষ্ঠান জবরদখল ও সীমাহীন লুণ্ঠন, বিদেশে ঢালাও অর্থ পাচারও কি ষড়যন্ত্র ছিল? দেশ ছেড়ে পালানো বেনজীর আহমেদের অপরাধমূলক থ্রিলার উপন্যাসের কাহিনী, পতিত প্রধানমন্ত্রীর ৪০০ কোটি টাকার মালিক হয়ে ওঠা পিয়নের কাহিনীও কি ষড়যন্ত্র! প্রতিদিন পত্র-পত্রিকা পতিত সরকারের যে ‘সুগন্ধ স্প্রে’ করছে তার সবই ষড়যন্ত্র? এ গণঅভ্যুত্থানটা আসলে অনিবার্য ছিল। আজ না হয় কাল এটা হতোই।

কিন্তু বিরোধী শক্তির অনুপস্থিতি ও অভূতপূর্ব জনসমর্থন পাওয়ার পরেও দেশের বুকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়ে বরং অবনতি হওয়ায়, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার পরিবেশ ফিরে না আসায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারায়, শ্রমজীবী মানুষের রুটি, রুজি ও ন্যায্য পারিশ্রমিকের নিশ্চয়তার লক্ষ্যে কোন অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় মানুষের মাঝে হতাশা দানা বাঁধছে।

ছাত্রসমাজসহ দেশবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি যে অকণ্ঠ সমর্থন জানিয়েছিলেন সেখানেও ভাটার টান পরিলক্ষিত হচ্ছে। নতুন ছাত্র নেতৃত্বের কোন কোন অংশের কতক পদক্ষেপে অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন যে, স্বৈরতন্ত্রের বদলে সমন্বয়কতন্ত্র কায়েম হলো কিনা! সমন্বয়কদের সমন্বয়করাও বিবৃতি দিয়ে গণহারে বিতরণকৃত সমন্বয়ক পদ বাতিল করে মাত্র একজনকে সমন্বয়ক করে বলেছেন এ পদের অপব্যবহার চলছিল। তারপরেও বৈষম্যবিরোধী বা ফ্যাসিবাদবিরোধী নানা নাম বা সাইনবোর্ড ব্যবহার করে বিশেষ গোষ্ঠী বা উচ্চাভিলাষী নানা মহলের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে অনেকেই ব্যবহৃত হয়ে চলেছেন। আশার কথা সাধারণ ছাত্র-ছাত্রীরা এ ধরনের কর্মকা-কে সমর্থন করছেন না। তারা ক্লাস রুমে ফিরে গেছেন। সাধারণ ছাত্র-ছাত্রীরা মৃত্যুভয়কে উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাতারে একজোট হয়ে দাঁড়ানোর একটি প্রধান কারণ ছিল তারা মনে করেছিল এই আন্দোলনে কোন রাজনৈতিক দলের খবরদারি বা স্বার্থান্বেষী ইন্ধন নেই।

কিন্তু স্বৈরাচার পতনের পর রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ছাত্র আন্দোলনের নেতৃত্বের একাংশকে সামনে রেখে নাগরিক কমিটি গঠন এবং নাগরিক কমিটির সঙ্গে একত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা রাজনৈতিক কর্মসূচি গ্রহণে এটা সুস্পষ্ট যে সরকার বা সরকারের একাংশের পৃষ্ঠপোষকতায় সরকারি রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠন গড়ে তোলা হচ্ছে। রাজনীতি করার বা রাজনৈতিক দল গড়ার অধিকার সবার আছে। কিন্তু সেটা যখন একটা নির্দলীয় সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ পৃষ্ঠপোষকতায় গড়ে তোলার উদ্যোগ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে তখন আর অতীতের সঙ্গে পার্থক্য থাকল কই?

লক্ষ্যণীয় বিষয় কোটাবিরোধী আন্দোলন বা পরবর্তীতে স্বৈরাচার পতনের একদফা আন্দোলনে যে অকুতভয় সাধারণ ছাত্র ছাত্রীরা এবং ক্ষেত্র বিশেষে শ্রমজীবী তরুণরা বাঁধভাঙা জোয়ারের মতো রাজপথে নেমে এসেছিল তারা কিন্তু আজ আর সমন্বয়কদের সঙ্গে নেই, বরং কিছু ব্যতিক্রম ছাডা উগ্রবাদী ও ধর্মান্ধদের ভিড়ই চোখে পড়ছে তাদের রাজনৈতিক ও ভিন্নমত দমনের মতো কর্মসূচিগুলোতে। পতিত সরকার মানুষ খুন করার কর্মসূচি নিয়েছিল, এরা রাজনৈতিক দল খুন করার কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। শিল্পকলা, নাটক, গান সংস্কৃতি এদের হাতে আক্রান্ত হচ্ছে।

তবে মনে রাখা প্রয়োজন মাসব্যাপী জুলাই আন্দোলনে শামিল ছাত্র-ছাত্রীদের রণসজ্জা ছিল কপালে বাঁধা ‘সবুজ জমিনে লাল সূর্যের পতাকা’। রণসংগীত ছিল কখনো ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ আবার কখনো ‘ধন ধান্যে পুষ্পে ভরা..’। এ রণসংগীত গেয়েই ওরা বিজয় অর্জন করেছে। তাই জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও দেশের সংবিধানের মর্মবস্তু পাল্টে দেয়ার অশুভ শক্তি যতই নানা কৌশলে ও ক্যামোফ্লেজে আসুক না কেন প্রতিরোধ হবে সর্বাত্মক।

দুহাত প্রসারিত করে দাঁড়ানো গুলিবিদ্ধ আবু সাইদের কিংবা ‘পানিওয়ালা মুগ্ধের’ ছবি যখন মনে ভেসে ওঠে অথবা হেলিকাপ্টার থেকে গুলি করে শিশু হত্যার মতো নারকীয় ঘটনা যখন আমাদের কাঁদায়Ñ আবার তখনই যখন ছাত্র আন্দোলনের মিছিলে বা জমায়তে ওদের কণ্ঠে শুনতাম ‘ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ..’ তখন আমার মনে হত দ্বীজেন্দ্র লাল এত বড় মিথ্যা কথা লিখে গেছেন! আবার যখন টেলিভিশনের পর্দায় দেখতাম সবে কৈশোর উত্তীর্ণ তরুণী তারই মিছিলের সাথী অচেনা এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে ওঠানোর পর একা পুলিশ ভ্যানের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে বলছে আমার ভাইকে নিয়ে যেতে হলে আমার লাশের ওপর দিয়ে নিয়ে যেতে হবে। তখন আবেগে চোখ ভিজে উঠলেও নিজেই গুন গুন করে গেয়ে উঠতাম ‘ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ..’। এবারের আন্দোলনের এই সুর, ছন্দ আর বীরত্বের রসায়ন নৈরাজ্যবাদী ও ধর্মান্ধ উগ্রবাদীদের শেষ পর্যন্ত ব্যর্থ করে দেবে।

[লেখক : সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন]

নতুন সরকারের কাছে পার্বত্যবাসীর প্রত্যাশা

ছবি

আন্দ্রে বেতেই : মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী

‘নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস’

মহাকাশ অর্থনীতি

কুষ্ঠ : নতুন সরকার ও একটি জাতীয় বিষয়ে প্রত্যাশা

বাংলাদেশের খাদ্যশিল্প

ভাষার রাজনীতি এবং রাজনীতির ভাষা

ছবি

দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী

ছবি

মাতৃভাষাভিত্তিক শিক্ষায় সমতা নিশ্চিতের আহ্বান

কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলে কাঠামোগত সংস্কার প্রয়োজন

ছবি

নির্বাচনে জোট, নাকি সরকারে

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার

মানুষ কি বদলেছে, নাকি শুধু রং বদলিয়েছে?

সময় জীবনে চলার পথ দেখিয়ে দেয়

কালো ও সবুজ চা : জনস্বাস্থ্যগত গুরুত্ব

বাঙালিরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়

অন্তর্বর্তী সরকার জাতিকে কী দিল

ভালোবাসা, সচেতনতা ও জনস্বাস্থ্য বাস্তবতা

ভালোবাসার দিনে সুন্দরবন: উদযাপনের আড়ালে অস্তিত্বের সংকট

ছবি

তিরাশির সেই দিন

অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে

সবুজ অর্থনীতির পথে বাংলাদেশ: সম্ভাবনা, সংকট ও করণীয়

গণতন্ত্র: একটি দার্শনিক জিজ্ঞাসা

‘ভোট দিছি ভাই, ছিল দিছি...’

নির্বাচনে প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান

ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস

কার হাতে উঠবে শাসনের রাজদণ্ড

নির্বাচন ও সাধারণ ভোটারের ‘অসাধারণ’ সামাজিক চাপ

মানুষের মাঝেই স্বর্গ-নরক

মহাকাশের ভূত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি

নির্বাচনী হাওয়ার ভেতরে করুণ মৃত্যুর সংবাদ

দেশকে বধিবে যে গোকুলে বেড়েছে সে!

দক্ষিণপন্থার রাজনীতি: অগ্রগতি নাকি অবনমন?

সামাজিক সাম্য ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার পুনর্নির্ধারণ

ছবি

নির্বাচনের স্বপ্ন ও স্বপ্নের নির্বাচন

সরিষার চাষে সমৃদ্ধি ও ভোজ্যতেলের নিরাপত্তা

tab

মতামত » উপ-সম্পাদকীয়

‘ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া’ জেগেছিল যে চির-বিস্ময়, তা কি নৈরাজ্যে হারিয়ে যাবে

আনোয়ারুল হক

image

জুলাই আন্দোলনে শামিল ছাত্র-জনতা

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

back to top