alt

মতামত » উপ-সম্পাদকীয়

একাত্তরের মার্চে কেমন ছিল শ্রীমঙ্গল

সংগ্রাম দত্ত

: বুধবার, ২৬ মার্চ ২০২৫

১৯৭১ সালের ১ মার্চ দুপুর একটায় পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের ভাষণ রেডিওতে প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয় থেকে ন্যাপ নেতা রাসেন্দ্র দত্ত চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও সৈয়দ মূয়ীজুর রহমান স্লোগান দিয়ে মিছিল শুরু করলে মুহূর্তেই শ্রীমঙ্গল শহরের চারদিক থেকে ৬ দফা ও ১১ দফা আন্দোলনে উদ্বৃত্ত আওয়ামী লীগ, ন্যাপ ও তাদের ছাত্র সংগঠনের নেতাদের নেতৃত্বে সারা শ্রীমঙ্গল মুখরিত হয়ে ওঠে। এই মিছিলে নেতৃত্ব দেন উপরোক্ত তিনজনসহ ন্যাপ নেতা ক্ষীরদ দেব চৌধুরী, রাজেন্দ্র দাস, গোপাল সেন, ধীরেন্দ্র দত্ত পানু, সুভাষ দত্ত, ডাক্তার ফজলুল হক, মো. আব্দুর রহিম, সাইয়িদ মুজিবুর রহমান, দিলীপ কুমার রায়, মো. আব্দুল লতিফ, মো. আব্দুল হক, হীরালাল হাজরা, মোহাম্মদ ফতে আলী, মোহিত ভট্টাচার্য, রাধাকান্ত তাঁতি, বীরেশ দেব, বাবলা দেব চৌধুরী, আব্দুল কাইয়ুম তরফদার, সত্য ভৌমিক, মামুন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াস, মোহাম্মদ আলতাফুর রহমান চৌধুরী, ডাক্তার মো. আব্দুল আলী, ডাক্তার রমা রঞ্জন দেব, মোহাম্মদ আরজু মিয়া, মনির মিয়া, আতাউর রহমান, এম এ রহিম, এসে এ মুজিব, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

হাজার হাজার ছাত্র জনতার বিরাট মিছিল বের হয়। মিছিলে স্লোগান ছিল ‘জয় বাংলা-জয় সমাজতন্ত্র, বিশ্বে একটা নতুন দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার আমার ঠিকানা পদ্মা- মেঘনা-যমুনা, সামরিক জান্তা নিপাত যাক, ৬ দফা ও ১১ দফা জিন্দাবাদ, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন কর।’ মিছিল শেষে পৌরসভার মাঠে হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত সমাবেশে বক্তব্য রাখেন ন্যাপ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তখন হতেই প্রতিদিন শহরের বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে লাঠিসোঁটাসহ জঙ্গি মিছিল চলতে থাকে। বিভিন্ন হাটবাজারে, বাগানে বাগানে, গ্রামে-গঞ্জে ছাত্র-জনতার বিক্ষুব্ধ মিছিল অগ্নিরূপ ধারণ করে।

৩ মার্চ সিলেটে পাক বাহিনীর গুলিবর্ষণে একজন মারা গেলে মুক্তিপাগল ছাত্র-জনতার ঢল সর্বত্র বিক্ষুব্ধ হয়ে উঠে।

৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠের গগন বিদারী আবেগময় ভাষণে অসহযোগ আন্দোলনের সৃষ্টি হয় ও তীব্ররূপ পরিগ্রহ করে।

২৩ মার্চ শ্রীমঙ্গলের ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতৃত্বে পাকিস্তানি পতাকা নামিয়ে স্বাধীন বাংলার রক্তরাঙা সূর্যস্নাত পতাকা উত্তোলিত হয়। এতে নেতৃত্ব দেন এম এ রহিম, একরাম হোসেন চৌধুরী, বিরাজ সেন তরুণ, মঈন উদ্দিন, সৈয়দ মূয়ীজুর রহমান প্রমুখ।

২৪ মার্চ মৌলভীবাজারের তৎকালীন পাঞ্জাবি এসডিপিও শ্রীমঙ্গলে এসে পুনরায় পাকিস্তানি পতাকা উত্তোলন করেন।

২৫ মার্চ বিদ্রোহী জনতা থানা ঘেরাও করে রেখে থানার ভেতরে ন্যাপ নেতা রাসেন্দ্র দত্ত, সৈয়দ মূয়ীজুর রহমান, ছাত্রলীগ নেতা একরাম হোসেন চৌধুরী থানা কর্তৃপক্ষের সামনে পাকিস্তানী পতাকা নামিয়ে দিয়ে স্বাধীন বাংলার পতাকা পুনঃউত্তোলন করেন।

২৭ মার্চ রাতে শ্রীমঙ্গল থানার ওসি সিরাজুল ইসলাম থানার জমাপড়া বন্দুকগুলো প্রতিরোধ সৈনিকদের হাতে তুলে দেন। প্রকাশ্য দিবালোকে স্বতঃস্ফূর্ত জনতা মহাসড়কে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকে। পাকবাহিনী যাতে শ্রীমঙ্গলে না আসতে পারে সেজন্য রাস্তায় রাস্তায় গাছ ফেলা হয়। সাইয়িদ মুজিবুর রহমান, রাসেন্দ্র দত্ত, মোহাম্মদ শাহজাহান মিয়া ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ সুসংগঠিত শ্রমিক কৃষকের সম্মিলিত শক্তিতে বলিয়ান হয়ে প্রতিরোধ আন্দোলন শুরু করেন। এদিকে গণপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াস ও আলতাফুর রহমান চৌধুরী বালিশিরা ভেলী বাগান এলাকায় আত্মগোপন করে স্বাধীনতা যুদ্ধ পরিচালনার ব্যাপারে গোপন সভায় মিলিত হন।

স্থানীয় কৃষক শ্রমিক, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের একপর্যায়ে রাস্তার দুধারে বাড়িঘর, দোকানপাট ও সম্ভব হলে ইট-পাথর ভাঙা কাচ খ- ইত্যাদি জড়ো হতে থাকে। শত্রু সেনাদের অতর্কিত আক্রমণকে প্রতিহত করার লক্ষ্যে রাত ১০টার দিকে শ্রীমঙ্গল থানার ওসি সংবাদ দেন যে, কিছু বাঙালি সৈনিক শমশেরনগর হতে তাদের প্রিয়জনদের উদ্ধার করার মানসে কুমিল্লা সেনানিবাসে যাওয়ার জন্য রাস্তা করে দিতে ছাত্র-জনতা ও তরুণদের সাহায্য সহযোগিতা চান। সেজন্য তাদের সহযোগিতায় সোনালী ব্যাংক ম্যানেজার বাদশা মিয়া, শহিদুল আলম, সৈয়দ মূয়ীজুর রহমান, মরহুম রিস্কা চালক আনিস ও প্রাক্তন সৈনিক মুকিত লস্কর এগিয়ে আসেন। তাদের আহবানে সাতগাঁয়ের চা শ্রমিকরা ও সহযোগিতা করেন ও রাস্তার উপর রাখা বড় বড় গাছগুলো কিছুক্ষণের জন্য অপসারিত হয়। সৈনিকরা কুমিল্লার পথে প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে সংগ্রামী চেতনা নিয়ে এগিয়ে যান। তাদের কজন গিয়ে তখন প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে পেরেছিলেন তা জানা নেই।

২৮ মার্চ বিকেলে সংগ্রাম পরিচালনা জন্য ফরিদ আহমদ চৌধুরীকে আহ্বায়ক করে ও সদস্যপদে ডাক্তার আব্দুল আলী, মুহিবুর রহমান, কমলেশ ভট্টাচার্য, সাইয়িদ মুজিবুর রহমানকে নিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি সংগ্রাম কমিটি গঠিত হয়।

আনসার বাহিনীর ক্যাপ্টেন এমএ মুসাব্বির, ক্যাপ্টেন মতলব, এম এ রহিম, শহিদুল আলম, মো. শাহজাহান মিয়া, রাসেন্দ্র দত্ত, আব্দুর রহিম, দীপক সেন, সৈয়দ মূয়ীজুর রহমান গ্রামে গঞ্জে ঘুরে আনসার, মুজাহিদ, প্রাক্তন সৈনিক জোগাড় করে গ্রামগঞ্জ ও চা বাগানের ম্যানেজারদের আগ্নেয়াস্ত্র নিয়ে সংগ্রাম কমিটির হাতে অর্পণ করেন ও কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা স্কোয়াড গঠন করে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেয়া হয়।

২৯ মার্চ আন্দোলনী জনতার মিছিলের উপর ভৈরব বাজার নামক স্থানে পাক সেনারা আত্মগোপন করে সহসা গুলি ছোড়ে। এতে হরমুজ মিয়া নামক এক ব্যক্তি নিহত হন।

৩০ মার্চ মৌলভীবাজারে অব¯ানরত পাক সেনারা শ্রীমঙ্গলে আগুন লেগেছে এই অজুহাতে ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি প্রেরণ করে। শ্রীমঙ্গলের সংগ্রামী দামাল ছেলেরা দমকলবাহিনীর গাড়িতে এসে সেনাবাহিনীর লোক আছে সন্দেহে গাড়িটি আটক করে একটি গাড়ির ফায়ারম্যানদের তুমুল জেরা শুরু করেন।

এক পর্যায়ে পিছনে আসা গাড়িটি সুযোগ বুঝে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। ওই রাতে পাক সেনারা মৌলভীবাজার ছেড়ে যাবার পথে মৌলভীবাজারের তৎকালীন এসডিও অবাঙালি নাসিম ওয়ার্কারকে তাদের সঙ্গে সিলেটের পথে নিয়ে যায়। স্বতঃস্ফূর্তভাবে শ্রীমঙ্গলের ছাত্র ও তরুণকর্মীরা শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে কুচকাওয়াজ ও প্যারেডে মিলিত হয়। এ সময়ে পাক সেনাদের মনে শ্রীমঙ্গলে হাজার হাজার ভারতীয় সেনার উপস্থিতি কল্পিত ভীতির সঞ্চার হয়।

৩১ মার্চ গণপরিষদ সদস্য মানিক চৌধুরী শ্রীমঙ্গলে এসে স্বাধীন বাংলা সরকারের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্দেশ জারি করেন। এ সময় কর্নেল (অব.) আব্দুর রব, ডাক্তার আব্দুল আলী, মোহাম্মদ ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন ইপিআর জওয়ানদের মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য সমবেত করেন।

স্বাধীন বাংলা বেতারসহ বিশ্বের বিভিন্ন বেতার কেন্দ্র থেকে পাক সেনাদের নির্বিচারে অত্যাচার চালিয়ে যাওয়া, গণহত্যা ও বাঙ্গালীদের সশস্ত্র প্রতিরোধের সংবাদ বেতারে প্রতিনিয়ত ভেসে আসতে থাকে। এ সময় আনসার বাহিনী কমান্ডার মানিক চৌধুরী ও মুকিত লস্কর শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে উৎসাহিত তরুণদের প্রশিক্ষণ দিতে শুরু করেন।

[লেখক : ফ্রিল্যান্স লেখক ]

ছবি

মাতৃভাষাভিত্তিক শিক্ষায় সমতা নিশ্চিতের আহ্বান

কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলে কাঠামোগত সংস্কার প্রয়োজন

ছবি

নির্বাচনে জোট, নাকি সরকারে

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার

মানুষ কি বদলেছে, নাকি শুধু রং বদলিয়েছে?

সময় জীবনে চলার পথ দেখিয়ে দেয়

কালো ও সবুজ চা : জনস্বাস্থ্যগত গুরুত্ব

বাঙালিরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়

অন্তর্বর্তী সরকার জাতিকে কী দিল

ভালোবাসা, সচেতনতা ও জনস্বাস্থ্য বাস্তবতা

ভালোবাসার দিনে সুন্দরবন: উদযাপনের আড়ালে অস্তিত্বের সংকট

ছবি

তিরাশির সেই দিন

অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে

সবুজ অর্থনীতির পথে বাংলাদেশ: সম্ভাবনা, সংকট ও করণীয়

গণতন্ত্র: একটি দার্শনিক জিজ্ঞাসা

‘ভোট দিছি ভাই, ছিল দিছি...’

নির্বাচনে প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান

ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস

কার হাতে উঠবে শাসনের রাজদণ্ড

নির্বাচন ও সাধারণ ভোটারের ‘অসাধারণ’ সামাজিক চাপ

মানুষের মাঝেই স্বর্গ-নরক

মহাকাশের ভূত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি

নির্বাচনী হাওয়ার ভেতরে করুণ মৃত্যুর সংবাদ

দেশকে বধিবে যে গোকুলে বেড়েছে সে!

দক্ষিণপন্থার রাজনীতি: অগ্রগতি নাকি অবনমন?

সামাজিক সাম্য ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার পুনর্নির্ধারণ

ছবি

নির্বাচনের স্বপ্ন ও স্বপ্নের নির্বাচন

সরিষার চাষে সমৃদ্ধি ও ভোজ্যতেলের নিরাপত্তা

জমি কেনার আইনি অধিকার ও বাস্তবতা

‘ঐতিহাসিক’ নির্বাচনে জামায়াত

‘মাউশি’ বিভাজন : শিক্ষা প্রশাসন সংস্কার, না অপ্রয়োজনীয় ঝুঁকি?

নির্বাচনের ফুলের বাগানে আদিবাসী ফুল কোথায়!

ডিজিটাল থেকে এআই বাংলাদেশ: অন্তর্ভুক্তির নতুন চ্যালেঞ্জ ও বৈষম্যের ঝুঁকি

ক্যানসার সেবা: বাংলাদেশ প্রেক্ষিত

বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

রহমান ভার্সেস রহমান

tab

মতামত » উপ-সম্পাদকীয়

একাত্তরের মার্চে কেমন ছিল শ্রীমঙ্গল

সংগ্রাম দত্ত

বুধবার, ২৬ মার্চ ২০২৫

back to top