alt

মতামত » উপ-সম্পাদকীয়

মাস্কই বড় ভ্যাকসিন

সামসুল ইসলাম টুকু

: মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
image

লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। লকডাউন বাড়ানোর যুক্তি হিসেবে বলা হচ্ছে, ১৪/১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব নয়। ধরে নিলাম ভাইরাস বহনকারীরা বাড়ি থেকে বের হলেন না। সংক্রমণের চেইন ভেঙে গেল। কিন্তু লকডাউন শেষে তা জোড়া লাগতে কতক্ষণ। এ বছরের প্রথম দুই মাসে সবাই ভেবেছিল সংক্রমণ কমে গেছে। হয়তো আর বাড়বে না। সব জায়গায় ঢিলেঢালা ভাব দেখা যায়। সতর্কতা পরিহার করে চলতে থাকল লোকসমাগম ও ব্যবসা-বাণিজ্য। তারপর মাসেই অর্থাৎ মার্চ মাস থেকে সংক্রমণ হঠাৎ করে এমান বৃদ্ধি পেলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ড. খোন্দকার মেহেদী আকরাম বলেন যদি কারও শরীরে কোন কারণে ইমিউনিটি কম থাকে তাদের ক্ষেত্রে টিকা কাক্সিক্ষত সুরক্ষা নাও দিতে পারে। তবে সেই সংখ্যা নিতান্তই কম অ্যাস্ট্রজেনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড একটি কার্যকরী ভ্যাকসিন। এর দুটি ডোজ নিলে কোভিড থেকে সুরক্ষা পাওয়া যাবে ৮৩ শতাংশ।

অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেন, করোনাভাইরাস সহজে যাবে না। এর মিউটেশন বা পরিবর্তন হলে টিকার পরিবর্তন বা হালনাগাদ করতে হয়। কিন্তু টিকা হালনাগাদ করা খুবই কঠিন। বিশেষ করে একক দেশে একেক অঞ্চলে বা এক দেশের টিকা অন্য অঞ্চলে কাজ করবে না।

ভারতে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দেশটির বিশেষজ্ঞরা বলেন, টিকা এই প্রাণঘাতী ভাইরাস শরীরে করা ঠেকাতে পারে না। কিন্তু এটি আক্রান্ত রোগীকে মারাত্মক অসুস্থ হওয়ার ঝুঁকি কমানোসহ মৃত্যুর হার কমায়। দিল্লির এক সরকারি এক হাসপাতালের ডাক্তার বলেন, কোন কোন ব্যক্তি টিকা গ্রহণ করলেও মাস্ক ব্যবহার না করার জন্য তিনি আক্রান্ত হয়েছেন। মাস্কই এ ভাইরাস নাক-মুখের মাধ্যমে শরীরে প্রবেশ আটকাতে সক্ষম। সবচেয়ে বড় টিকা হচ্ছে মাস্ক।

[লেখক : সাংবাদিক ]

প্লাস্টিকনির্ভর জীবনযাপন ও জনস্বাস্থ্য সংকট

চক্রে চক্রে আন্ধাচক্র

‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে

গুরু রবিদাস: সমতার বার্তা ও মানবতাবাদী শিক্ষার প্রতিধ্বনি

অপরাধ দমন না অধিকার সুরক্ষা?

ভোটের মাস, ভাষার মাস

ব্যর্থতা নৈতিক নয় কাঠামোগত: দুর্নীতি ও বাংলাদেশের সমাজবাস্তবতা

জমি ভুলে খাস হয়ে গেলে সহজে ফেরত আনবেন কীভাবে?

আমরা কি জালিয়াত জাতি?

মন্ত্রীদের জন্য বিলাসী ফ্ল্যাট

ধর্মান্ধ আর প্রতিযোগিতা: দুই সাম্প্রদায়িকের খেলা

ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী: সমাজের নতুন ব্যাধি

ছবি

রাজনৈতিক প্রতিশ্রুতি ও স্বপ্নভঙ্গের বেদনা

বাড়ি ভাড়া নির্দেশিকা: ভাড়াটিয়াদের স্বার্থ সুরক্ষা নাকি দুর্ভোগের নতুন দরজা

ক্ষমতা যখন নিজেকেই তোষামোদ করে

‘খাল কেটে কুমির আনা...’

শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি

অধিকারহীনতার বৃত্তে আদিবাসী জীবন

স্লোগানে ফ্যাসিবাদ, ভোটের মাঠে আশির্বাদ!

ভাঙা-গড়া সমাজের আমূল পরিবর্তন আনে

শান্তির বৃত্তে বাঁধা বাঘ

শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি

চলচ্চিত্র শিল্প : সমস্যা, সংকট ও সম্ভাবনা

ছবি

জলবায়ু পরিবর্তন ও গ্রিনল্যান্ড: নতুন ভূ-রাজনীতির ইঙ্গিত

ব্যাংকিং খাত: সংকট, সংস্কার ও আস্থার সন্ধান

চলচ্চিত্র শিল্প : সমস্যা, সংকট ও সম্ভাবনা

কুষ্ঠ-সম্পর্কিত কুসংস্কার ও বৈষম্য

ব্যাংক ধসের দায় কার?

পশ্চিমবঙ্গে অহেতুক হয়রানির মূল টার্গেট মুসলমানেরাই

’৬৯-এর গণঅভ্যুত্থান

নির্বাচনের আগেই জানা গেল আংশিক ফল!

শীতকালীন অসুখ-বিসুখ

দিশাহীন অর্থনীতি, নিষ্ক্রিয় অন্তর্বর্তী সরকার

নরসুন্দরের পোয়াবারো

জামায়াতের ‘অক্টোপাস পলিসি’ কৌশল নাকি রাজনৈতিক বিভ্রান্তি?

ছবি

অন্তর্ভুক্তিমূলক সমাজ ও গোলক ধাঁধা

tab

মতামত » উপ-সম্পাদকীয়

মাস্কই বড় ভ্যাকসিন

সামসুল ইসলাম টুকু

image

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

back to top