alt

মতামত » উপ-সম্পাদকীয়

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী

মোহাম্মদ আখতারুজ্জামান

: শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২

গত ৪ অক্টোবর দুপুর থেকে হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। ব্ল্যাকআউট নেমে আসে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে। কোথাও সন্ধ্যা আবার কোথাও রাত অবধি বিদ্যুৎ ছিল না। একসঙ্গে চার বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যয় দেখা দেয় নানা খাতে। ছড়িয়ে পড়ে নানামুখী দুর্ভোগ।

বিদ্যুৎ না থাকায় রাজধানীর সড়কগুলোতে ছিল ভুতুড়ে অন্ধকার। বাসাবাড়িতে সংকট দেখা দেয় পানির। হাসপাতালগুলোতে দেখা দেয় বিপর্যয়। বিকল্প ব্যবস্থায় কিছু সেবা চালু রাখা হলেও গরমের কারণে সাধারণ রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় উৎপাদন প্রতিষ্ঠান।

উচ্চ আদালতের কার্যক্রম চালানো হয় মোমবাতি জ্বালিয়ে। পরীক্ষার্থীদের পড়তে হয় দুর্ভোগে। বড় ভবনগুলোর জেনারেটর চালু রাখতে তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যায়। বিদ্যুৎ না থাকায় অনেক সিএনজি স্টেশন বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন গাড়িচালকরা। জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে টেলিকম সেক্টরে বিপর্যয় দেখা দেয়। দুপুর থেকে রাত পর্যন্ত মোবাইল সেবায় মারাত্মক বিঘেœর সৃষ্টি হয়। মোবাইল ফোনে কথা বলতে গেলে কলড্রপসহ ইন্টারনেটের গতিতেও ধীর লক্ষ্য করা গেছে। মোবাইল সেবায় সবচেয়ে বেশি বিপর্যয় ঘটে রাজধানী ঢাকাতে।

গত মঙ্গলবার জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি হয়তো কারণ বের করে দীর্ঘ রিপোর্ট জমা দেবে, কিন্তু তার আগে গতানুগতিক ধারায় আমরা যেন রাজনৈতিক উদ্দেশ্যে না বলি এটাও ষড়যন্ত্রের কারণে ঘটেছে।

বিশেষ করে সারা দেশে যখন সনাতন ধর্মানুসারীদের বৃহত্তম ও ধর্ম অনুষ্ঠান দুর্গাপূজা শুরু হয়েছে, সে সময় বিচ্ছিন্ন হওয়া এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও রাত ১০টা পর্যন্ত বেশির ভাগ এলাকার পূজার বেদী ছিল আঁধারে। আর পুলিশ বিভাগ থেকে নাশকতার আশঙ্কা করায় এহেন বিপর্যয়ের প্রেক্ষাপটে অতি উৎসাহী হয়ে কেউ বলেও ফেলতে পারে এটিও ষড়যন্ত্র। জানামতে এটাকে কেউ পুঁজি করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে পারেনি এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক।

এই বিপর্যয় নিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সুনির্দিষ্ট কোন কারণ উল্লেখ করেনি। তবে ২০১৪ সালের ১ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারা সঞ্চালন কেন্দ্রে বিপর্যয় দেখা দিলে ভারতের সঙ্গে সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায়। জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া। একই সময় দেশের উৎপাদনে থাকা সব বিদ্যুৎকেন্দ্র একযোগে বন্ধ হয়ে গেলে, ধস নামে বিদ্যুৎ উৎপাদনে। ফলে সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

তাহলে এবার বিশেষজ্ঞরা কি বলেন দেখা যাক। দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা টেলিকম সেক্টরে সাইবার হামলার আশঙ্কার কথা জানান। তারা বলেন, জাতীয় গ্রিডে বিপর্যয়ের আগে টেলিকম সেক্টরে সম্ভবত সাইবার হামলা হতে পারে। সংশ্লিষ্টরা এ বিষয়ে ভালো বলতে পারেন। আমাদের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই। টেলিকম সেক্টরের কর্মকর্তারা বলেন, এ ধরনের ঘটনাকে জাতীয় বিপর্যয় উল্লেখ করে নেটওয়ার্ক সচল রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তাহলে এটা কি সাইবার হামলার কারণে ঘটেছে? প্রকৃত কারণ হয়তো তদন্ত কমিটি অনুসন্ধান করে বের করবে। তবে বিশেষজ্ঞরা বলেন, সাধারণত বিপর্যয় ঘটলে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে তা সামলে ওঠা সম্ভব হয়। অতীতে এ ধরনের বহু উদাহরণ রয়েছে। তবে আজ বিপর্যয় কাটাতে যে সময় লেগেছে তাতে মনে হয়েছে এটা সাইবার হামলার ফল। এখনই যদি এসব বিষয়ে সঠিক নিরাপত্তার ব্যবস্থা না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। আমাদের বিশেষজ্ঞরা সাইবার হামলা হলে কি করণীয়, সে বিষয়ে নিশ্চয় দক্ষ। যারা এসব মেইনটেইন করেন তাদের যথাযথ অভিজ্ঞতা থাকতে হবে। এসব হামলার পেছনে মূল কারণ উদ্ঘাটন করে থাকেন বা যারা এসব নিয়ে কাজ করেন, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে, ভুলের সুযোগ নিয়ে কিংবা অসতর্কতার সুযোগ নিয়ে সাইবার হামলা হতে পারে।

আরেকটি বিষয় লক্ষণীয় যে এর আগে সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করে গত রোববার প্রজ্ঞাপন জারি করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। তন্মধ্যে বিটিসিএল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ অন্যতম। আইসিটি বিভাগের কর্মকর্তারা বলছেন, এসব ইনফ্রাস্ট্রাকচার যদি সাইবার হামলার শিকার হয় তাহলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, বেশিসংখ্যক তথ্য ও অর্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যেগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

আমরা উন্নয়নের মহাসড়ক ধরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পৌঁছে যাব, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য অর্জনে আশাতীত সাফল্যের কারণে আন্তর্জাতিক পুরস্কার অর্জনে বাহবা পাচ্ছি, কিন্তু নিমিষেই তা কেমন করে থমকে যায় সেটাও জাতীয় গ্রিডের বিদ্যুৎ বিপর্যয় আমাদের দেখিয়ে দিল। বাংলাদেশে ডিজিটালের ধারালো ছুরি ব্যবহারে করতে না জানায় বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে ডিজিটাল চুরির মাধ্যমে কষ্টার্জিত ডলার নিমিষেই চুরি হয়ে গিয়েছিল একইভাবে গ্রিড বিপর্যয়ে সমূহ ক্ষতির জন্য সাইবার হামলার বিশেষজ্ঞ মতামতেও আমরা শংকিত।

বংলাদেশের মানুষের সক্ষমতা আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরবচ্ছিন্ন আর দূরদর্শী নেতৃত্বে অর্জিত উন্নয়নের ধারা যেন সাইবার হামলায় বিপর্যস্ত না হয়, সে জন্য আমাদের তথ্যপ্রযুক্তিবিদরা প্রতিরোধের সব পন্থা অনুসরণ করবেন বলে আশা করা যায়।

[লেখক : সাবেক পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র]

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার

মানুষ কি বদলেছে, নাকি শুধু রং বদলিয়েছে?

সময় জীবনে চলার পথ দেখিয়ে দেয়

কালো ও সবুজ চা : জনস্বাস্থ্যগত গুরুত্ব

বাঙালিরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়

অন্তর্বর্তী সরকার জাতিকে কী দিল

ভালোবাসা, সচেতনতা ও জনস্বাস্থ্য বাস্তবতা

ভালোবাসার দিনে সুন্দরবন: উদযাপনের আড়ালে অস্তিত্বের সংকট

ছবি

তিরাশির সেই দিন

অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে

সবুজ অর্থনীতির পথে বাংলাদেশ: সম্ভাবনা, সংকট ও করণীয়

গণতন্ত্র: একটি দার্শনিক জিজ্ঞাসা

‘ভোট দিছি ভাই, ছিল দিছি...’

নির্বাচনে প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান

ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস

কার হাতে উঠবে শাসনের রাজদণ্ড

নির্বাচন ও সাধারণ ভোটারের ‘অসাধারণ’ সামাজিক চাপ

মানুষের মাঝেই স্বর্গ-নরক

মহাকাশের ভূত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি

নির্বাচনী হাওয়ার ভেতরে করুণ মৃত্যুর সংবাদ

দেশকে বধিবে যে গোকুলে বেড়েছে সে!

দক্ষিণপন্থার রাজনীতি: অগ্রগতি নাকি অবনমন?

সামাজিক সাম্য ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার পুনর্নির্ধারণ

ছবি

নির্বাচনের স্বপ্ন ও স্বপ্নের নির্বাচন

সরিষার চাষে সমৃদ্ধি ও ভোজ্যতেলের নিরাপত্তা

জমি কেনার আইনি অধিকার ও বাস্তবতা

‘ঐতিহাসিক’ নির্বাচনে জামায়াত

‘মাউশি’ বিভাজন : শিক্ষা প্রশাসন সংস্কার, না অপ্রয়োজনীয় ঝুঁকি?

নির্বাচনের ফুলের বাগানে আদিবাসী ফুল কোথায়!

ডিজিটাল থেকে এআই বাংলাদেশ: অন্তর্ভুক্তির নতুন চ্যালেঞ্জ ও বৈষম্যের ঝুঁকি

ক্যানসার সেবা: বাংলাদেশ প্রেক্ষিত

বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

রহমান ভার্সেস রহমান

যেভাবে আছেন, সেভাবে থাকবেন!

ইরান সংকটের শেষ কোথায়?

বিশ্ব রাজনীতির অস্বস্তিকর অধ্যায়

tab

মতামত » উপ-সম্পাদকীয়

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী

মোহাম্মদ আখতারুজ্জামান

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২

back to top