alt

মতামত » উপ-সম্পাদকীয়

তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা কেন দরকার?

দোয়া বখশ শেখ

: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

এ কথা বলার অপেক্ষা রাখে না যে, তামাক মানবদেহের জন্য একটি ক্ষতিকর পদার্থ। তামাক মহামারি বিশ্বের সবচেয়ে বড় জনস্বাস্থ্য হুমকিগুলোর মধ্যে একটি। শুধু জনস্বাস্থ্যই নয়, দেশের অর্থনীতি ও পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। বিশ্বের সর্বোচ্চ তামাক ব্যবহারকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। গ্লোবাল এডাল্ট টোবাকো সার্ভে ২০১৭ অনুসারে এ দেশে ১৫ বছরের ঊর্ধ্বে ৩৫% প্রাপ্তবয়স্ক মানুষ তামাকজাত দ্রব্য (ধূমপান ও ধোঁয়াবিহীন) ব্যবহার করে। তামাক ব্যবহারের ফলে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৬১০০০ মানুষ মৃত্যুবরণ করে এবং প্রতি ৫ জনের মধ্যে ১ জনের মৃত্যুর জন্য দায়ী তামাক (WHO-2018)।

তামাকের ভয়াবহতার কথা উপলব্ধির কারণেই বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্যের ২০০৩ সালে অনুষ্ঠিত সম্মেলনে এফসিটিসিতে প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে তারই ধারাবাহিকতায় এ চুক্তিকে ২০০৪ সালে অনুসমর্থন করে এবং এফসিটিসির অলোকে ধূমপান ও ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) এবং ২০১৫ সালে বিধিমালা প্রণয়ন করে। আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ ও সতর্কতামূলক নোটিশ প্রদর্শন বাধ্যতামূলক ছাড়াও তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচার-প্রচারণাসহ ১৮ বছরের বা তার নিচে অপ্রাপ্ত বয়স্ক শিশুদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

তা সত্ত্বেও তামাকদ্রব্য বিপণনে কোম্পানিগুলো নানা কূটকৌশল ও প্রতারণার আশ্রয় গ্রহণ করে থাকে। এদের মূল লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি একটি বাজার সৃষ্টি করা। কৌশল হিসেবে বর্তমান ভোক্তাদের অবস্থান ঠিক রেখে অনাগত ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মের যুব-কিশোরদের মধ্যে ধূমপায়ী সৃষ্টি করা। এজন্য দরকার তামাক পণ্যের সহজলভ্যতা। সহজলভ্যতা তখনই সম্ভব যখন পণ্যটি অপেক্ষাকৃত কম মূল্যে সর্বত্রই পাওয়া যায়। যেহেতু তামাকজাত দ্রব্য বিক্রয় ও বিপণন নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই এবং তামাকজাত দ্রব্য বিক্রেতাদের ট্রেড লাইসেন্স গ্রহণেরও কোন ব্যবস্থা নেই; সে কারণেই হকারসহ প্রায় সব ধরনের ট্রেড লাইসেন্সভুক্ত পণ্যের দোকানে, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন বিনোদন কেন্দ্রের পাশে তামাকজাত দ্রব্য বিক্রয় হতে দেখা যায়। এমনকি বই ও ওষুধের দোকানেও সিগারেট বিক্রয় হয়। শুধুমাত্র আইন প্রণয়ন ও তার প্রয়োগের মাধ্যমে আইনের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় না যদি না জনসম্পৃক্ততা থাকে।

তাই আইনের পাশাপাশি দরকার জনসচেতনতা। মানুষকে তামাক বিমুখতাকরণের অন্যতম অন্তরায় এ সহজলভ্যতা, কারণ নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট হওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। তাই দরকার এ সহজলভ্যতাকে কমিয়ে আনা এবং বিভিন্ন প্রলুব্ধকর ও প্রতারণামূলক প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। লাইসেন্সিং পদ্ধতি যত্রতত্র তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে একটি কার্যকর পদ্ধতি হতে পারে। আর এ কাজে বিশেষত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ যেমন- ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিষয়টি উপলব্ধি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সম্পৃক্তকরণে যে- ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’ প্রণয়ন ও অনুমোদন করেছে; এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। তাছাড়া আওতাধীন নাগরিকদের স্বাস্থ্য রক্ষা করা ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনের দায়িত্বগুলোর মধ্যে অন্যতম।

ইতোমধ্যে তামাক কোম্পানিগুলো তাদের সর্বশক্তি নিয়ে তৎপর হয়ে উঠেছে নির্দেশিকাটি বাস্তবায়নের বিপক্ষে। পুঁজিপতি এ কোম্পানিগুলোর একমাত্র লক্ষ্য মুনাফা অর্জন, মানুষের জীবন এখানে তুচ্ছ। কিন্তু দেশের সচেতন মহল ও সরকার তাদের এ উদ্যোগ সফল হতে দেবে না বলে আমাদের বিশ্বাস। দেশপ্রেমিক ও সচেতন জনগণ তামাক কোম্পানির এ অপচেষ্টার বিরুদ্ধে উদাসীন থাকতে পারে না, দেশ ও আগামী প্রজন্মের স্বার্থে তারা অবশ্যই রুখে দাঁড়াবে। রোগমুক্ত সুস্বাস্থ্যের অধিকারী সুন্দর আগামী প্রজন্মের স্বপ্ন দেখতে চাই, সেই প্রতীক্ষায় রইলাম।

[লেখক : উন্নয়ন কর্মী]

বিয়ে রেজিস্ট্রি কেন জরুরি

ভাষা নিয়ে ভাসাভাসা কথা

বিএনপি পাস, জামায়াতও পাস

ব্যালট থেকে বাস্তবতায় বিএনপি

ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের ইতিহাস, বিশ্বস্বীকৃতি ও আমাদের দায়িত্ব

ফুলের নিচে চাপা পড়া ভাষার আর্তনাদ

নতুন সরকারের কাছে পার্বত্যবাসীর প্রত্যাশা

ছবি

আন্দ্রে বেতেই : মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী

‘নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস’

মহাকাশ অর্থনীতি

কুষ্ঠ : নতুন সরকার ও একটি জাতীয় বিষয়ে প্রত্যাশা

বাংলাদেশের খাদ্যশিল্প

ভাষার রাজনীতি এবং রাজনীতির ভাষা

ছবি

দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী

ছবি

মাতৃভাষাভিত্তিক শিক্ষায় সমতা নিশ্চিতের আহ্বান

কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলে কাঠামোগত সংস্কার প্রয়োজন

ছবি

নির্বাচনে জোট, নাকি সরকারে

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার

মানুষ কি বদলেছে, নাকি শুধু রং বদলিয়েছে?

সময় জীবনে চলার পথ দেখিয়ে দেয়

কালো ও সবুজ চা : জনস্বাস্থ্যগত গুরুত্ব

বাঙালিরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়

অন্তর্বর্তী সরকার জাতিকে কী দিল

ভালোবাসা, সচেতনতা ও জনস্বাস্থ্য বাস্তবতা

ভালোবাসার দিনে সুন্দরবন: উদযাপনের আড়ালে অস্তিত্বের সংকট

ছবি

তিরাশির সেই দিন

অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে

সবুজ অর্থনীতির পথে বাংলাদেশ: সম্ভাবনা, সংকট ও করণীয়

গণতন্ত্র: একটি দার্শনিক জিজ্ঞাসা

‘ভোট দিছি ভাই, ছিল দিছি...’

নির্বাচনে প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান

ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস

কার হাতে উঠবে শাসনের রাজদণ্ড

নির্বাচন ও সাধারণ ভোটারের ‘অসাধারণ’ সামাজিক চাপ

মানুষের মাঝেই স্বর্গ-নরক

মহাকাশের ভূত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি

tab

মতামত » উপ-সম্পাদকীয়

তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা কেন দরকার?

দোয়া বখশ শেখ

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

back to top