
বিনোদন ডেস্ক : 2025-12-19
আরেকটি বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে হলিউড। ২০২৯ সাল থেকে আর এবিসি টেলিভিশনের পর্দায় দেখা যাবে না অস্কার। তখন থেকে ইউটিউবে সম্প্রচারিত হবে হলিউডের এই বিখ্যাত অনুষ্ঠানটি। ১৭ ডিসেম্বর বিবিসির প্রতিবেদনে এস তথ্য জানানো হয়। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে জানায়, তারা ইউটিউবের সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ২০২৯ থেকে ২০৩৩ সাল পর্যন্ত অস্কার অনুষ্ঠানের বিশ্বব্যাপী সম্প্রচারের অধিকার থাকবে ইউটিউবের। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্কার অনুষ্ঠানটি প্রায় অর্ধশতাব্দী ধরে এবিসিতে সম্প্রচারিত হয়ে আসছে। তবে ২০২৯ সাল থেকে ইউটিউবে সরাসরি ও বিনামূল্যে দেখা যাবে। এটি হলিউডে চলমান বড় রদবদলের আরেকটি উদাহরণ। বর্তমানে স্টুডিও বিক্রি ও একীভূতকরণ, পাশাপাশি বড় আকারের প্রযোজনা খরচ কমানোর মতো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শিল্পটি। এক যৌথ বিবৃতিতে অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার ও প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর বলেন, ‘অ্যাকাডেমি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই অংশীদারত্ব আমাদের কাজকে বিশ্বের সবচেয়ে বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।’ দীর্ঘ সময় ধরে অস্কার অনুষ্ঠানের দর্শক সংখ্যা কমে এলেও ২০২৫ সালে সামান্য বৃদ্ধি পায়। বিশেষ করে মোবাইল ফোন ও কম্পিউটারের মাধ্যমে তরুণ দর্শকদের অংশগ্রহণ বেশি ছিল। ইউটিউবের সিইও নিল মোহন এক বিবৃতিতে অস্কারকে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর একটি বলে উল্লেখ করেন। তিনি বলেন, অ্যাকাডেমির সঙ্গে এই অংশীদারত্ব অস্কারের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে নতুন প্রজন্মের সৃজনশীলতা ও চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রাণিত করবে। এবিসি ১৯৭৬ সাল থেকে অস্কার সম্প্রচার করে আসছে। চ্যানেলটি জানিয়েছে, তারা পরবর্তী তিনটি অনুষ্ঠান সম্প্রচার করবে, সেগুলোর জন্য অপেক্ষা করছে। এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের শেয়ারহোল্ডারদের প্যারামাউন্ট স্কাইড্যান্সের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান করে নেটফ্লিক্সের বিকল্প প্রস্তাব বিবেচনার সুপারিশ করেছে।
কিং অব পপ মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’-এর নতুন পোস্টার প্রকাশ পেয়েছে। সম্প্রতি প্রকাশিত পোস্টারটি সামাজিক মাধ্যমে দ্রুত আলোচনার কেন্দ্রে চলে এসেছে। পোস্টারটি নেয়া হয়েছে মাইকেল জ্যাকসনের আইকনিক গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিওর লুক থেকে।...বিস্তারিত
ভ্যাম্পায়ার-থ্রিলার ঘরানার ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সিনার্স’ এবার অস্কারে মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে এই ছবি এখন পর্যন্ত সর্বোচ্চ মনোনয়ন পাওয়া সিনেমা হিসেবে সামনে এসেছে।...বিস্তারিত
রবিন হুড মানেই ধনীদের কাছ থেকে কেড়ে নিয়ে গরিবের হাতে তুলে দেয়া এক মহানায়ক।...বিস্তারিত
নতুন বছরে বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’। ...বিস্তারিত
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের জেরে সৃষ্ট আকাশপথ সংকটের কারণে পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও...বিস্তারিত
বিবিসির চলচ্চিত্র সমালোচক কেরিন জেমস ও নিকোলাস বারবার ২০২৫ সালের সেরা সিনেমা গুলোর তালিকা প্রকাশ করেছেন।...বিস্তারিত
স্ট্রিমিং যুগের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস (Stranger Things)’ প্রায় ১০ বছর পর এবার শেষ হতে যাচ্ছে। এর শেষ সিজন স্ট্রেঞ্জার থিংস ফাইভ মোট ৮টি পর্বে মুক্তি পাচ্ছে এবং এটি তিন ধাপে প্রকাশ করা হবে...বিস্তারিত
চলতি বছরের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি নতুন হলিউড সিনেমা, যা দর্শকদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।...বিস্তারিত
আরেকটি বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে হলিউড। ২০২৯ সাল থেকে আর এবিসি টেলিভিশনের পর্দায় দেখা যাবে না অস্কার।...বিস্তারিত
ইউনিভার্সাল ও ব্লামহাউস-অ্যাটমিক মনস্টারের পরবর্তী ‘এক্সরসিস্ট’ ছবি নির্মাণ হচ্ছে। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। ...বিস্তারিত
ইউরোপীয় চলচ্চিত্র উৎসব (ইইউএফএফ) -২০২৫ শুরু হয়২২ নভেম্বর থেকে। এটি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের লাহোরের আলহামরা আর্ট সেন্টারে।...বিস্তারিত
বহু দশকের কর্মজীবনে প্রথমবারের মতো সম্মানসূচক অস্কার অর্জন করলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ। ...বিস্তারিত
স্টিফেন কিং-এর উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘দ্য রানিং ম্যান’ ১৪ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে।...বিস্তারিত
বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পায় হলিউডের ছবি ‘ট্রন : অ্যারেস’।...বিস্তারিত
প্রায় পাঁচ দশক পর চার্লি চ্যাপলিনের মৃত্যুর পর তার অসমাপ্ত শেষ সিনেমা ‘দ্য ফ্রিক’-এর চিত্রনাট্য প্রথমবারের মতো ইংরেজিতে প্রকাশিত হতে যাচ্ছে।...বিস্তারিত
সাউথ বাই সাউথওয়েস্ট সিডনি উৎসবের ‘এপিসোডিক’ বিভাগে নির্বাচিত হয়েছে নুহাশের ‘২ ষ: ওয়াক্ত’। ...বিস্তারিত
জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। বিবিসি ও নেটফ্লিক্সের যৌথ উদ্যোগে নির্মিতব্য এই সিক্যুয়েল সিরিজ আবারও আসছে।...বিস্তারিত
প্রথম পর্বের বিশাল সাফল্যের পর নতুন গল্পে ফিরছে ‘উইকেড’।...বিস্তারিত
পপ আইকন জাস্টিন বিবারকে এবার কোচেলা ভ্যালি সংগীত ও শিল্প উৎসবে প্রধান পারফর্মার হিসেবে ঘোষণা করা হয়েছে। ...বিস্তারিত
ইতিহাস গড়লেন ১৫ বছরের কিশোর অভিনেতা ওউয়েন কুপার। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...বিস্তারিত
রবার্ট রেডফোর্ড একজন কিংবদন্তি হলিউড অভিনেতা, পরিচালক, এবং প্রযোজক, যার জীবনের কাজ ...বিস্তারিত
শুধু হরর সিনেমার জগতেই নয়, পুরো হলিউডেই ‘কনজ্যুরিং’কে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বিবেচনা করা হয়।...বিস্তারিত
সৌদি আরব সিনেমায় বেশ মন দিয়েছে। একদিকে তারা তৈরি করছে বাহারি সব শুটিং লোকেশন।...বিস্তারিত