
বিনোদন ডেস্ক : 2026-02-09
ফেব্রুয়ারিজুড়ে হলিউডের প্রেক্ষাগৃহে থাকছে ব্যস্ততা। এই মাসে অ্যাকশন, ক্রাইম থ্রিলার, হরর ও অ্যানিমেটেড ঘরানার বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তারকাবহুল এসব সিনেমা দর্শকদের বিনোদনের পূর্ণ প্যাকেজ দিতে প্রস্তুত। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ক্রাইম থ্রিলার ‘ক্রাইম ১০১’। পরিচালক বার্ট লেটনের এই সিনেমায় রত্নচোর মাইক ডেভিসের চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। তার বিপরীতে রয়েছেন হ্যালি ব্যারি। ডাকাতি, বিশ্বাসঘাতকতা ও রহস্যের টানটান গল্পে সাজানো সিনেমাটি ইতোমধ্যে আলোচনায় এসেছে। একই দিনে মুক্তি পাবে সনি পিকচার্স অ্যানিমেশনের অ্যানিমেটেড স্পোর্টস কমেডি ‘গোট’। একটি নৃতাত্ত্বিক ছাগলের বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় কণ্ঠ দিয়েছেন ক্যালেব ম্যাকলাফলিন।২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অ্যাকশন থ্রিলার ‘দ্য ব্লাফ’। উনিশ শতকের ক্যারিবীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে প্রাক্তন জলদস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তার সঙ্গে অভিনয় করেছেন কার্ল আরবান। মাসের শেষ দিকে, ২৭ ফেব্রুয়ারি পর্দায় আসছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’। কেভিন উইলিয়ামসনের পরিচালনায় সিনেমাটিতে আবারও ফিরছে ঘোস্টফেস কিলার ও সিডনি প্রেসকটের ভয়ংকর লড়াই। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসটি সিনেমাপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ।
ফেব্রুয়ারিজুড়ে হলিউডের প্রেক্ষাগৃহে থাকছে ব্যস্ততা। এই মাসে অ্যাকশন, ক্রাইম থ্রিলার, হরর ও অ্যানিমেটেড ঘরানার বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তারকাবহুল এসব সিনেমা দর্শকদের বিনোদনের পূর্ণ প্যাকেজ দিতে প্রস্তুত...বিস্তারিত
কিং অব পপ মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’-এর নতুন পোস্টার প্রকাশ পেয়েছে। সম্প্রতি প্রকাশিত পোস্টারটি সামাজিক মাধ্যমে দ্রুত আলোচনার কেন্দ্রে চলে এসেছে। পোস্টারটি নেয়া হয়েছে মাইকেল জ্যাকসনের আইকনিক গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিওর লুক থেকে।...বিস্তারিত
ভ্যাম্পায়ার-থ্রিলার ঘরানার ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সিনার্স’ এবার অস্কারে মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে এই ছবি এখন পর্যন্ত সর্বোচ্চ মনোনয়ন পাওয়া সিনেমা হিসেবে সামনে এসেছে।...বিস্তারিত
রবিন হুড মানেই ধনীদের কাছ থেকে কেড়ে নিয়ে গরিবের হাতে তুলে দেয়া এক মহানায়ক।...বিস্তারিত
নতুন বছরে বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’। ...বিস্তারিত
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের জেরে সৃষ্ট আকাশপথ সংকটের কারণে পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও...বিস্তারিত
বিবিসির চলচ্চিত্র সমালোচক কেরিন জেমস ও নিকোলাস বারবার ২০২৫ সালের সেরা সিনেমা গুলোর তালিকা প্রকাশ করেছেন।...বিস্তারিত
স্ট্রিমিং যুগের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস (Stranger Things)’ প্রায় ১০ বছর পর এবার শেষ হতে যাচ্ছে। এর শেষ সিজন স্ট্রেঞ্জার থিংস ফাইভ মোট ৮টি পর্বে মুক্তি পাচ্ছে এবং এটি তিন ধাপে প্রকাশ করা হবে...বিস্তারিত
চলতি বছরের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি নতুন হলিউড সিনেমা, যা দর্শকদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।...বিস্তারিত
আরেকটি বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে হলিউড। ২০২৯ সাল থেকে আর এবিসি টেলিভিশনের পর্দায় দেখা যাবে না অস্কার।...বিস্তারিত
ইউনিভার্সাল ও ব্লামহাউস-অ্যাটমিক মনস্টারের পরবর্তী ‘এক্সরসিস্ট’ ছবি নির্মাণ হচ্ছে। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। ...বিস্তারিত
ইউরোপীয় চলচ্চিত্র উৎসব (ইইউএফএফ) -২০২৫ শুরু হয়২২ নভেম্বর থেকে। এটি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের লাহোরের আলহামরা আর্ট সেন্টারে।...বিস্তারিত
বহু দশকের কর্মজীবনে প্রথমবারের মতো সম্মানসূচক অস্কার অর্জন করলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ। ...বিস্তারিত
স্টিফেন কিং-এর উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘দ্য রানিং ম্যান’ ১৪ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে।...বিস্তারিত
বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পায় হলিউডের ছবি ‘ট্রন : অ্যারেস’।...বিস্তারিত
প্রায় পাঁচ দশক পর চার্লি চ্যাপলিনের মৃত্যুর পর তার অসমাপ্ত শেষ সিনেমা ‘দ্য ফ্রিক’-এর চিত্রনাট্য প্রথমবারের মতো ইংরেজিতে প্রকাশিত হতে যাচ্ছে।...বিস্তারিত
সাউথ বাই সাউথওয়েস্ট সিডনি উৎসবের ‘এপিসোডিক’ বিভাগে নির্বাচিত হয়েছে নুহাশের ‘২ ষ: ওয়াক্ত’। ...বিস্তারিত
জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। বিবিসি ও নেটফ্লিক্সের যৌথ উদ্যোগে নির্মিতব্য এই সিক্যুয়েল সিরিজ আবারও আসছে।...বিস্তারিত
প্রথম পর্বের বিশাল সাফল্যের পর নতুন গল্পে ফিরছে ‘উইকেড’।...বিস্তারিত
পপ আইকন জাস্টিন বিবারকে এবার কোচেলা ভ্যালি সংগীত ও শিল্প উৎসবে প্রধান পারফর্মার হিসেবে ঘোষণা করা হয়েছে। ...বিস্তারিত
ইতিহাস গড়লেন ১৫ বছরের কিশোর অভিনেতা ওউয়েন কুপার। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...বিস্তারিত
রবার্ট রেডফোর্ড একজন কিংবদন্তি হলিউড অভিনেতা, পরিচালক, এবং প্রযোজক, যার জীবনের কাজ ...বিস্তারিত
শুধু হরর সিনেমার জগতেই নয়, পুরো হলিউডেই ‘কনজ্যুরিং’কে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বিবেচনা করা হয়।...বিস্তারিত
সৌদি আরব সিনেমায় বেশ মন দিয়েছে। একদিকে তারা তৈরি করছে বাহারি সব শুটিং লোকেশন।...বিস্তারিত