বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসার সেই শিশু গৃহকর্মী আদালতে জবানবন্দি দিয়েছে। শিশুটিকে নির্যাতনের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি গভীর রাতে উত্তরার বাসা থেকে সাফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার,(০৮ ফেব্রুয়ারী ২০২৬) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোবেল মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শিশুটির জবানবন্দি রেকর্ড করেন। প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার এ তথ্য জানান।
এরপর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে বাবার জিম্মায় নেয়ার বিষয়ে শুনানির জন্য নেয়া হয়। এ বিষয়ে শিশুটির পরিবারকে আইনি সহায়তা দেয়া বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ফাহমিদা আক্তার রিংকি বলেন, অসুস্থ থাকায় তাকে আবার হাসপাতালে পাঠানো হয়েছে।
খেলা: ডিআরইউ ব্যাডমিন্টন
আন্তর্জাতিক: এপস্টিনের সঙ্গে সম্পর্ক, ক্ষমা চাইলেন চমস্কির স্ত্রী
আন্তর্জাতিক: পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার