image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ

নিজস্ব বার্তা পরিবেশক

জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে রাজধানীর রামপুরায় একজনকে আহত ও দুইজনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৫ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় হবে আগামী ৪ মার্চ। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার রায়ের এ তারিখ নির্ধারণ করে দেন বলে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া পলাতক। গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষ এ মামলার যুক্তিতর্ক শেষ করে। ওইদিন চঞ্চলের খালাস চান আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। অন্যদিকে সাক্ষ্য-প্রমাণ, ভিডিও, প্রত্যক্ষদর্শীর জবানবন্দিসহ নথিপত্রে এ মামলার পাঁচ আসামির সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি