নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবু নাঈম (৩০) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে বস্তাবন্দি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে পরেমশ্বরদী এলাকায় এমন ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউপির পরমেশ্বরদী এলাকার ফসলি জমির পাশ দিয়ে স্থানীয়রা চলাচলের সময় সরিষা আবাদ করা জমিতে মানুষের গোংরানি শব্দ পেয়ে সামনে গিয়ে একটি বস্তা দেখতে পায়। এসময় বস্তা থেকে রক্ত ঝরতে থাকা ও শব্দ হওয়ায় সেটি খুলে দেখে এলোপাতারিভাবে কোপানো রাজমিস্ত্রি আবু নাঈমের দেহ থেকে রক্ত ঝরছে। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, আবু নাঈম রাজমিস্ত্রি কাজের পাশাপাশি একটি সমবায় সমিতি চালাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লা জানান, কারা এবং কেন এমন ঘটনা ঘটিয়েছে তা তদন্ত চলছে। নিহত আবু নাঈম নোয়াগাঁও ইউপির পরমেশ্বরদী গ্রামের মৃত আ. হেকিমের ছেলে।
অর্থ-বাণিজ্য: ৪৫০ ট্রাকে টিসিবির পণ্য শুরু, ছোলা ৬০ ও খেজুর ১৬০ টাকা
অর্থ-বাণিজ্য: বড় উত্থানের একদিন পরই পতন শেয়ারবাজারে