image

​রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা, ইফতার নিয়ে বিশেষ নির্দেশনা

সংবাদ অনলাইন রিপোর্ট

পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই বিশেষ সূচি কার্যকর থাকবে।

​মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

​মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

​নতুন সূচি অনুযায়ী, উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখে ট্রেন চলাচলের সময় নিম্নরূপ:

​উত্তরা উত্তর থেকে মতিঝিল: প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।

​মতিঝিল থেকে উত্তরা উত্তর: প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

​নির্দেশনায় বলা হয়েছে, সাপ্তাহিক কর্মদিবসের জন্য এই সূচি প্রযোজ্য হবে। তবে শুক্রবার, শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচলের আগের সময়সূচিই অপরিবর্তিত থাকবে।

​ইফতার ও পানির বোতল নিয়ে বিশেষ নির্দেশনা

​রমজান মাসে যাত্রীদের সুবিধার্থে ইফতারের সময় পানি পানের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে কিছু কঠোর নিয়ম মেনে চলতে হবে:

যাত্রীরা স্টেশনে বা ট্রেনের ভেতরে শুধুমাত্র ২৫০ মিলিলিটার ওজনের পানির বোতল বহন করতে পারবেন। পানি পানের সময় সতর্ক থাকতে হবে যেন মেঝেতে পানি না পড়ে। খালি বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। পানি ছাড়া অন্য কোনো খাবার প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

​ডিএমটিসিএল কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই সময়সূচি রোজাদারদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করবে।

রোজী/

‘নগর-মহানগর’ : আরও খবর

» মুন্সীগঞ্জে চালককে হত্যা করে অটো ছিনতাই, ৪ জন গ্রেপ্তার

সম্প্রতি