নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, মাছিমপুর এলাকায় পারভেজ নামের এক ব্যক্তি ও তার এক সহযোগী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগতভাবে পুরো এলাকা ঘিরে ফেলে।
অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা একটি পরিত্যক্ত ভবনের ভেতরে তাদের সঙ্গে থাকা অস্ত্র ও গোলাবারুদ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ওই ভবনে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অর্থ-বাণিজ্য: সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নাবিল মুস্তাফিজুর রহমান
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ১ হাজার ২২২ কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত
বিজ্ঞান ও প্রযুক্তি: অপোর ‘২১ এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ
বিজ্ঞান ও প্রযুক্তি: জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির ও সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস