তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোন উপসর্গ না থাকায়, তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
তিনি বলেন, ‘শরীরে জ্বর থাকায় গত সোমবার পরীক্ষা করালে মেয়রের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে ওনার হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোন উপসর্গ নেই।’
ডিএনসিসি মেয়র তার দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।
মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালে করোনার শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ২০২২ সালে ১ ফেব্রুয়ারি আবারও সপরিবারে করোনায় আক্রান্ত হন তিনি।
আন্তর্জাতিক: মার্কিন নীতির ‘নাটকীয়তায়’ বিশ্ব বাণিজ্যে ঝড়