image

রোজায় স্কুল বন্ধ, ছুটি শুরু বৃহস্পতিবার

সংবাদ অনলাইন রিপোর্ট

রমজান মাসজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬ শিক্ষাবর্ষের ছুটি সংশোধন করে বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। শুক্র ও শনি দুই দিন সাপ্তাহিক ছুটির পর ২৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে।

সংশোধিত ছুটির তালিকায় রোজার মধ্যে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছুটি রয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি এক রিট আবেদনের শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আদেশ স্থগিত করে আপিল আদালত। রিটের শুনানি শেষ হওয়ার আগেই বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষাবর্ষের ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি