image

ভোট স্থগিতের গুজব সম্পর্কে সচেতন থাকার আহ্বান ইসির

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সম্পর্কে তৈরি হচ্ছে নানা গুজব । নির্বাচন স্থগিত করা হবে এই রুপ গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে নানা মহলে । এই বিষয়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনার ঝড় । এছাড়াও নানা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গোষ্ঠী এই ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে জানা গেছে । ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যাপারে এমন কোনো গুজবে কান না দেয়ার অনুরোধ করেছে নির্বাচন কমিশন-ইসি। রোববার,(০৮ ফেব্রুয়ারী ২০২৬) নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন স্থগিত এমন কোনো গুজবে কান না দেয়ার অনুরোধ করা হয়েছে । সামাজিক যোগাযোগমাধ্যমের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।’ তবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এই ঘটনার সাঙ্গে সারা দেশের নির্বাটনী পরিস্তিতির কোনো সম্ভাবনা নেই । আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন । এই নিবাচন উপলক্ষে সারা দেশব্যাপি কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ভাবে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসি ।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি