জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে গণপূর্ত বিভাগ। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু।
জানা যায়, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। এ কারনেই রবিবার থেকে সর্বসাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, ইতোমধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেয়া হচ্ছে বিভিন্ন প্রস্তুতি।
সরেজমিনে দেখা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
জানা যায়, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।
নগর-মহানগর: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
নগর-মহানগর: ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ