টেকনাফে মালয়েশিয়া পাচারচেষ্টা: শিশুসহ ১৫ জন উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে শিশুসহ ১৫ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র‌্যাব। সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার এক বাড়ির গুদামঘরে কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড ও র‌্যাব সমন্বয়ে অভিযান চালানো হয়।

অভিযানে বাড়ির গুদামঘর থেকে পাচারের উদ্দেশে আটক রাখা ১৫ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করছিল। তাদের সাগরপথে মালয়েশিয়ায় নেয়ার পরিকল্পনা ছিল। উদ্ধার ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

» জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সই করেছি: নাহিদ ইসলাম

» নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

» একই দিনে তিন শপথ, একটি নিয়ে বিএনপিতে অস্পষ্টতা

» নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান ৩৭ বিশিষ্টজনের

» নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

» নির্বাচনে বামপন্থিদের ভরাডুবি, জামানত টেকেনি ‘যুক্তফ্রন্টের’ ১৪৭ প্রার্থীর

সম্প্রতি