image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এমনটাই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে ট্রাকের চাপ বেড়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাচপুর পর্যন্ত এবং কাচপুর থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত রয়েছে তীব্র যানজট।

যাত্রী ও চালকদের অভিযোগ, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে দ্বিগুণ সময় লেগেছে। অনেক বাস ও পণ্যবাহী গাড়ি বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করলেও তাতে খুব বেশি স্বস্তি মেলেনি।

তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি