image

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়।

এদিকে, দেশের সকল সম্প্রচার মাধ্যমকে বিটিভির সৌজন্যে ভাষণটি সম্প্রচারের অনুরোধ করেছে তথ্য মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজকেই প্রথম কাযদবস তারেক রহমানের। প্রথম কর্মদিবসের বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। এরপর রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জিয়া উদ্যান থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি