image
ছবিঃ সংগৃহীত

নীলফামারী-১ আসনে আফিন্দির গণসংযোগে

প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ব্যাপক গণসংযোগ ও শক্তি প্রদর্শন করেছেন।

গতকাল রোববার বিকেল ৪টায় ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে তার সমর্থকদের উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ডিমলা উপজেলা জমিয়েত উলামায়ে বাংলাদেশ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন আনসারীর নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা বলেন, দেশ ও জোটের স্বার্থে দলীয় বিভেদ ভুলে খেজুরগাছ প্রতীককে বিজয়ী করতে হবে।

গণসংযোগকালে জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, আমি আপনাদের সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই আসনে খেজুরগাছ প্রতীক দিয়েছেন। আগামী ১২ তারিখে দলমত নির্বিশেষে আমাকে বিজয়ী করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি