image
ছবিঃ সংগৃহীত

মাদারগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী শুভর নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে বিএনপি (বিদ্রোহী) বহিষ্কৃত নেতা স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর সমর্থক কর্মীদের ওপর দুর্বৃত্তদের হামলা চালিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাতে জামালপুরের মাদারগঞ্জে ৬নং আদারভিটা ইউনিয়নের হেমরাবাডী মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

আরও জানা যায়, বিএনপি (বিদ্রোহী) বহিষ্কৃৃত নেতা স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর সমর্থক ও নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের হামলা চালিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে মনির নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

শুভর সমর্থক ও নেতাকর্মীরা কাপ-পিরিচ প্রতীকের প্রচারণা শেষে কর্মীরা বাড়িত ফেরার সময় পথিমধ্যে তাদের কে পথ রুদ্ধ করে আকস্মিকভাবে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং মোটরসাইকেল মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

আহত মনিরের পরিবার দি ডেইলি ফ্রন্ট নিউজ কে জানান সোমবার, (০৯ ফেব্রুয়ারী ২০২৬) রাত ৩টায় সমর্থক ও নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার শেষে বাড়ি ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্ত এ হামলার ঘটনায় বিএনপির সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

‘রাজনীতি’ : আরও খবর

» গফরগাঁওয়ের মানুষ টাকার কাছে বিক্রি হয়না,নীতি আদর্শের কাছে বিক্রি হয় -হাবিব-উন-নবী খান

সম্প্রতি