alt

মতামত » উপ-সম্পাদকীয়

বাসন্তী পূজা

এস ডি সুব্রত

: সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

ইতিহাস অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত বাসন্তী পূজাই প্রকৃত দুর্গাপূজা। যদিও আধুনিক কালে আশ্বিন মাসের শুক্লপক্ষে শারদীয় দুর্গাপূজা প্রধান পূজা হিসেবে স্বীকৃতি পেয়েছে। মহাপুরুষরা বিপদের সময়ে অশুভ শক্তির বিনাশের জন্য আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনা করেছেন। রামায়ণে শ্রী রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তি নির্মূল করতে দেবীর পূজা করেন, যা অকালবোধন নামে পরিচিত। অন্যদিকে, পুরাণ অনুযায়ী, চিত্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য থাকলেও উভয় পূজার উদ্দেশ্য ও দেবী একইÑ দুর্গা। সময়ের প্রভেদে পূজার রীতিতে সামান্য ভিন্নতা থাকলেও, শারদীয়া ও বাসন্তী দুর্গাপূজার মূল আচার প্রায় অভিন্ন। শরৎকালে শারদীয়া দুর্গাপূজা এবং বসন্তকালে বাসন্তী পূজাÑ দুটিই দেবী দুর্গার প্রতি নিবেদিত।

চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত বাসন্তী পূজাকে দুর্গাপূজার আদি রূপ বলা হয়। যদিও শরৎকালের দুর্গাপূজা আজ বাঙালির প্রধান উৎসব হয়ে উঠেছে, তবুও বাসন্তী পূজার ঐতিহ্য বাঙালি সমাজ কখনো পুরোপুরি ভোলেনি। তাই বাংলার বিভিন্ন প্রান্তে এখনও বাসন্তী পূজার আয়োজন দেখা যায়। পুরাণে বর্ণিত আছে, রাজা সুরথ রাজ্যহারা হয়ে ঋষি মেধসের আশ্রমে বৈশ্য সমাধির সঙ্গে মিলে মূর্তি গড়ে বসন্তকালে দেবী দুর্গার পূজা করেন। এই পূজাই পরবর্তীকালে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। অন্যদিকে, রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য শরৎকালে দেবীর আরাধনা করেন, যা অকালবোধন হিসেবে খ্যাতি লাভ করে। বাল্মীকি রামায়ণে এই ঘটনার উল্লেখ থাকলেও, বাঙালি কবি কৃত্তিবাস ওঝা তার বঙ্গ-রামায়ণে এর এমন হৃদয়স্পর্শী বর্ণনা দিয়েছেন যে, শারদীয়া দুর্গাপূজা বাঙালির মনে চিরস্থায়ী আসন পেয়েছে।

তবুও বাসন্তী পূজার আয়োজন আজও অব্যাহত রয়েছে, যদিও এটি কখনো শারদীয়া পূজার মতো বারোয়ারি রূপ নেয়নি। ঐতিহাসিকভাবে বাসন্তী পূজা মূলত জমিদার, নায়েব ও গোমস্তাদের মতো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি কখনো সাধারণ মানুষের পূজায় রূপান্তরিত হয়নি, বরং পরিবারকেন্দ্রিক ঐতিহ্য হিসেবেই টিকে আছে।

কথিত আছে, বাংলায় দুর্গাপূজার প্রচলন রাজা সুরথের হাত ধরে শুরু হয়। মেধা মুনির কাছে দীক্ষা নিয়ে তিনি ও বৈশ্য সমাধি মেধসাশ্রমে দুর্গাপূজার সূচনা করেন। চৈত্র মাসের শুক্লপক্ষে প্রথম দুর্গাপূজা শুরু করার কারণে এটি বাসন্তী পূজা নামে পরিচিত। চ-ীতে রাজা সুরথকে দেবী দুর্গার প্রথম পূজারি হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্ষত্রিয় বংশের এই রাজা সুশাসক ও অপরাজিত যোদ্ধা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। কিন্তু প্রতিবেশী যবন রাজার আক্রমণে তিনি পরাজিত হন এবং সভাসদদের দ্বারা সম্পত্তি লুণ্ঠিত হয়। কাছের মানুষদের এই আচরণে স্তম্ভিত হয়ে সর্বস্বান্ত রাজা বনে চলে যান এবং মেধসাশ্রমে আশ্রয় নেন।

ঋষি তাকে সেখানে থাকতে বলেন, কিন্তু রাজা সবসময় রাজ্য ও প্রজাদের চিন্তায় অস্থির থাকতেন। একদিন তার সাক্ষাৎ হয় সমাধি নামক বৈশ্যের সঙ্গে, যিনি স্ত্রী ও পুত্রের দ্বারা সম্পত্তি থেকে বিতাড়িত হয়েও তাদের কল্যাণ চিন্তা করতেন। দুজনেই বিস্মিত হন যে, যারা তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে, তাদের জন্যই তারা এখনো শুভকামনা করেন। ঋষির কাছে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, এসবই মহামায়ার ইচ্ছা। ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন এবং তার উপদেশে রাজা কঠিন তপস্যায় নিযুক্ত হন। পরবর্তীকালে মহামায়ার উদ্দেশে বসন্তকালের শুক্লপক্ষে তিনি পূজা শুরু করেন, যা বাসন্তী পূজা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

[লেখক : কবি]

চেকের মামলায় ভুল ঠিকানায় নোটিস

শান্তির স্বপ্ন বনাম বাস্তবের দোলাচল

ছবি

ভাষা আন্দোলন বাঙালির বিপ্লব ও আন্দোলনের ভ্যানগার্ড

বিয়ে রেজিস্ট্রি কেন জরুরি

ভাষা নিয়ে ভাসাভাসা কথা

বিএনপি পাস, জামায়াতও পাস

ব্যালট থেকে বাস্তবতায় বিএনপি

ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের ইতিহাস, বিশ্বস্বীকৃতি ও আমাদের দায়িত্ব

ফুলের নিচে চাপা পড়া ভাষার আর্তনাদ

নতুন সরকারের কাছে পার্বত্যবাসীর প্রত্যাশা

ছবি

আন্দ্রে বেতেই : মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী

‘নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস’

মহাকাশ অর্থনীতি

কুষ্ঠ : নতুন সরকার ও একটি জাতীয় বিষয়ে প্রত্যাশা

বাংলাদেশের খাদ্যশিল্প

ভাষার রাজনীতি এবং রাজনীতির ভাষা

ছবি

দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী

ছবি

মাতৃভাষাভিত্তিক শিক্ষায় সমতা নিশ্চিতের আহ্বান

কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলে কাঠামোগত সংস্কার প্রয়োজন

ছবি

নির্বাচনে জোট, নাকি সরকারে

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার

মানুষ কি বদলেছে, নাকি শুধু রং বদলিয়েছে?

সময় জীবনে চলার পথ দেখিয়ে দেয়

কালো ও সবুজ চা : জনস্বাস্থ্যগত গুরুত্ব

বাঙালিরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়

অন্তর্বর্তী সরকার জাতিকে কী দিল

ভালোবাসা, সচেতনতা ও জনস্বাস্থ্য বাস্তবতা

ভালোবাসার দিনে সুন্দরবন: উদযাপনের আড়ালে অস্তিত্বের সংকট

ছবি

তিরাশির সেই দিন

অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে

সবুজ অর্থনীতির পথে বাংলাদেশ: সম্ভাবনা, সংকট ও করণীয়

গণতন্ত্র: একটি দার্শনিক জিজ্ঞাসা

‘ভোট দিছি ভাই, ছিল দিছি...’

নির্বাচনে প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান

ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস

কার হাতে উঠবে শাসনের রাজদণ্ড

tab

মতামত » উপ-সম্পাদকীয়

বাসন্তী পূজা

এস ডি সুব্রত

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

back to top