রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ৫টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
এর আগে শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়। ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি বাস পুড়ে যায়।
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন