image
ছবিঃ সংগৃহীত

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিহার হোসেন (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত শুক্রবার দুপুর ১টার দিকে জিহার মোটরসাইকেল নিয়ে উপজেলার গালিমপুর মসজিদ মোড় থেকে বেপরোয়া গতিতে সাদিমারা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে গালিমপুর হাফিজিয়া মাদ্রাসার নামফলকের পিলারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‘সারাদেশ’ : আরও খবর

» বরেন্দ্রর ব্যালটে পুরনো হিসাব ভাঙছে, নতুন সমীকরণ জন্ম নিচ্ছে

সম্প্রতি