মুন্সীগঞ্জে চালককে হত্যা করে অটো ছিনতাই, ৪ জন গ্রেপ্তার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ এলাকার মিলিটারি চকের কাশবন থেকে নিখোঁজের ২০ দিন পর অটোরিকশাচালক সাকিল (২৪)-এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) মুন্সীগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম জানান, জুয়া খেলে ঋণের টাকা পরিশোধের জন্য শরীফ সুলতান ওরফে আফসু (২৫) পরিকল্পিতভাবে অটো ছিনতাইয়ের ছক করেন। তার সঙ্গে যুক্ত ছিল রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯) এবং মো. ইউসুফ গাজী (৬০)। গত ২৭ জানুয়ারি তারা পরিচিত চালক সাকিলকে ভাড়া করে নির্জন চরে নিয়ে যায় এবং গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে। পরে মরদেহ কাশবনে ফেলে রেখে অটোরিকশাটি খণ্ডিত করে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

ভিকটিমের মোবাইল ফোনও ২ হাজার টাকায় বিক্রি করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় চার আসামিকে গ্রেপ্তার এবং অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা শাহীন খালাসি মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে সাকিল হত্যাকাণ্ডে জরিতদের আটকের খবরে স্থানীয়রা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হুমাইউন ক?বির, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির মুন্সীগঞ্জ সার্কেল অফিসার মো. বিল্লাল হোসেন, পিপিএম এবং মুন্সীগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রাজধানীতে ছিনতাই, একজন গ্রেপ্তার ৭৭ হাজার টাকা উদ্ধার: সিআইডি

» শপথ, সংসদ এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ

সম্প্রতি