সহিংসতা বন্ধ না হলে বাংলাদেশ আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার বিকেলে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। আমাদের নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যেসব আসন নিয়ে আপত্তি জানানো হয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।’
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দেয়া হয়।
অপরাধ ও দুর্নীতি: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু আজ
অপরাধ ও দুর্নীতি: নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ