বিএনপির নেতৃত্বাধীন সরকারের নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক শিক্ষা খাতে বেশি বেশি জাম্প দেওয়ার কথা বলেছেন। সেই সঙ্গে শিক্ষাক্রম পরিবর্তন নয়, রিভিউ করা হবে বলেও জানিয়েছেন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম দিন সচিবালয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দৌড়ে গিয়ে রাস্তার ছোট প্রতিবন্ধক আ ন ম এহছানুল হকের লাফিয়ে পার হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গ তুলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না। দিতে হবে ‘মোর মোর জাম্প’। তিনি আরও বলেন, শিক্ষাক্রম পরিবর্তন নয়, রিভিউ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে। নতুন সরকারে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন।
সারাদেশ: হিলিতে লেবুর হালি ৬০ টাকা
সারাদেশ: বোয়ালখালীতে সবজিতে ভরপুর ফসলের মাঠ
অর্থ-বাণিজ্য: অর্থমন্ত্রী: এবারও সিলেট প্রথার ব্যতিক্রম