image
ছবিঃ সংগৃহীত

‘পালাতে’ গিয়ে আটক দুর্নীতিতে অভিযুক্ত ইউক্রেইনের সাবেক জ্বালানি মন্ত্রী

বিদেশী সংবাদ মাধ্যম

ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রীকে আটক করা হয়েছে। একটি ট্রেন থেকে তাকে আটক করা হয়। তিনি ইউক্রেন ছাড়তে চেয়েছিলেন বলে জানিয়েছে কিয়েভ কর্তৃপক্ষ। খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, আটককৃত সাবেক জ্বালানি মন্ত্রীর নাম জার্মান গালুশচেঙ্কো। দুর্নীতির অভিযোগে গত বছর তাকে ইউক্রেনের মন্ত্রীসভা থেকে বাদ দেওয়া হয়। ইউক্রেন ছাড়ার সময়ে একটি ট্রেন থেকে তাকে আটক করা হয়। তবে, তিনি কোথায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন তা এখনও জানা যায়নি।

গালুশচেঙ্কো ছিলেন তাদের মধ্যে একজন যাদের বিরুদ্ধে গত নভেম্বরে ১০০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ উঠে। এ কেলেঙ্কারি ভলোদিমির জেলেনস্কির প্রশাসনকে হুমকিতে ফেলে। দুর্নীতির উৎখাতের কথা বলেই জেলেনস্কি ক্ষমতায় এসেছিলেন।

কেলেঙ্কারির পর জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রিয়ে ইয়েমাকের বাসায় অভিযান চালানো হয়। এরপরেই পদত্যাগ করেন ইউক্রেন প্রেসিডেন্টে এ ঘনিষ্ঠজন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জেলেনস্কিকে উপদেশ দেওয়া ইয়েমাক ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে কেলেঙ্কারির পরও কোনও অভিযোগ উঠেনি।

বিবিসি বলছে, এ কেলেঙ্কারির ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনে নির্বাচন আয়োজনের জন্য চাপ বেড়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর ইউক্রেনে নির্বাচন স্থগিত রয়েছে। দেশটির সংবিধান মতেই স্থগিত রয়েছে নির্বাচন।

গতকাল রবিবার এক বিবৃতিতে ইউক্রেনের অ্যান্টি করাপশন ব্যুরো (নাবু) জানিয়েছে, ‘মিডাস’ মামলায় ডিটেকটিভরা সাবেক জ্বালানি মন্ত্রীকে আটক করেছে যখন কি না তিনি স্টেট সীমান্ত পাড়ি দিচ্ছিলো।

নাবু গালুশচেঙ্কোর নাম না উচ্চারণ করলেও ইউক্রেনের প্রভাবশালী গণমাধ্যমগুলো নিজেদের প্রতিবেদনে তার নাম জানিয়েছে। গত নভেম্বরে গালুশচেঙ্কোকে যখন জেলেনস্কি পদত্যাগ করতে বলেন তখন তিনি বিচারমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তবে, সেটি ছিল খুব স্বল্প সময়ের জন্য। এর আগে তিন বছর তিনি জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি