image

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

সংবাদ অনলাইন রিপোর্ট

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠকের মাধ্যমে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নতুন প্রধানমন্ত্রী। গতকালের বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক সভা।

প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি