অন্তরীণ

সবকিছু মুষড়ে পড়েছে। দিনের আলো যথেষ্ট। তবু অন্ধকার করে আসছে চারদিকে। অস্থিরতায় ভুগছেন লেখক শমসের কাহার। ‘কাহার’ শব্দটি কীভাবে এলো? আবার এই গবেষণা। নাম তো শমসের আলী।