alt

মতামত » উপ-সম্পাদকীয়

মোবাইল ফোন ব্যবহারে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন

এসএম জাহাঙ্গীর আলম

: রোববার, ০৫ সেপ্টেম্বর ২০২১
image

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গত ২০২০ তাদের পরিসংখ্যানে বলেছিল, আমাদের দেশে জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮২ লাখের বেশি। আমরা ধরে নিতে পারি যে, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি। বিটিআরসির হিসাবে ২০২০ সালে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল সাড়ে ১৬ কোটি। অবশ্য বেসরকারি হিসাবে এর সংখ্যা আরও অনেক বেশি তো অবশ্যই। জনসংখ্যার চেয়ে বেশি মোবাইল ফোন। একজন একাধিক মোবাইল ব্যবহার করছেন। মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি হচ্ছে রাস্তা-ঘাটে। অবাধে বিক্রি হচ্ছে সিম। বিনা পয়সায় আর সেই সঙ্গে কিছু উপহারও দেয়া হয়।

ফেসবুক আর টুইটারসহ নানা সামাজিক যোগাযোগের মাধ্যম নানাভাবে ব্যবহার হচ্ছে। আধুনিক ডিজিট্যাল যুগে মোবাইলের ব্যবহার যেমন ইতিবাচক, তেমনি নেতিবাচকও বটে। যেহেতু এর অপব্যবহার বাড়ছে। ঘটছে ব্ল্যাকমেইলের ঘটনা। এমন ঘটনার হরহামেশায় ঘটছে। এই তো গেল একটা দিক। অপরদিকে অতিরিক্ত মোবাইল ব্যবহারকারীরা শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হচ্ছে। কিছুদিন আগে একাধিক গবেষণার ফলের বরাত দিয়ে হাফিংটন এক প্রতিবেদনে বলেছে, মুঠোফোনের অতিরিক্ত ব্যবহারে শারীরিক ও মানসিকসহ নানা সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। আবার নানা জটিল রোগে দেখা দিচ্ছে। মনোবিজ্ঞানীরা বলছেন, এখন থেকে ৫/৭ বছর আগেও যেসব রোগের অস্তিত্ব ছিল না, সেসব রোগ এখন দেখা দিচ্ছে। ঘুমের ব্যাঘাত ঘটানোর ফলে স্লিপ টেক্সটিং ঘটতে পারে, চোখের জ্যোতি কমা, কানে কম শোনা, শরীরের অস্থি-সন্ধিগুলোর ক্ষতি, শুক্রাণু কমে যাওয়াসহ নানা জটিল ও কঠিন রোগ দেখা দিচ্ছে।

মোবাইলের ব্যবহার নিয়ে সুস্পট কোন নীতিমালা নেই। যাও যাচ্ছে-তা কার্যকর হচ্ছে না। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে মোবাইলের ব্যবহার ও সিম বিক্রির বিষয়ে কয়ক দফা বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মোবাইল ফোন কোম্পানিগুলোকে কিছু শর্তও দেয়া হয়। যেমন একজন দুটির বেশি সিম ব্যবহার করতে পারবেন না, শিশু-কিশোরদের কাছে মোবাইলের সিম বিক্রি করা যাবে না ইত্যাদি। লক্ষণীয় বিষয় হলো যে, প্রাপ্ত বয়স্করা একই এনআইডি দিয়ে একধিক সিম কিনতে পারছেন। বিনা পয়সায় যে কোন কোম্পানির সিম পাচ্ছেন। এমনকি সরকারি মোবাইল কোম্পানি টেলিটক সিম এখন রাস্তাঘাটে বিনা পয়সা দেয়া হচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি ঘোষণা দেয় যে, ‘গত পহেলা জুলাই/২১ থেকে অবৈধ হ্যান্ডসেট আর ব্যবহার করা যাবে না’। কিন্তু তা কার্যকর করতে পারেনি। বিটিআরসির স্পেট্রাম বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম বিবিসি বাংলাকে বলেছিলেন, আসছে (গত) পহেলা জুলাই থেকে বাংলাদেশের ভেতর যেসব নতুন মোবাইল সেট ব্যবহার হবে সেগুলো অবশ্যই নিবন্ধিত হতে হবে। তিনি আরও বলেছিলেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করে অবৈধ মোবাইল ফোন সেট শনাক্ত করা যাবে। আর সেগুলো ডাটাবেজে অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়া হবে’।

যে যার মতো যত খুশি মোবাইল সেট কিনতে পারছে, আর বিনা মূল্যে সিমতো রাস্তাঘাটে পাওয়াই যাচ্ছে

মোবাইল সেট আমদানির বিষয়েও বিটিআরসির কিছু নির্দেশনা রয়েছে। কিন্তু সেগুলোও কোন কাজে আসছে না। চোরাই পথে অবাধ সেট দেশের ভেতর ঢুকছে বলেও অভিযোগ আছে। যে যার মতো যত খুশি সেট কিনতে পারছে, আর বিনা মূল্যে সিমতো রাস্তাঘাটে পাওয়াই যাচ্ছে। মূল কথা হলো যে মোবাইল ফোনের অবাধ ব্যবহার ব্যাপক রূপ নিচ্ছে। এতে অদূর ভবিষতে আমাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। এমতাবস্থায় সরকার তথা সংশ্লিদের এখনই কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে হবে। আরেকটা কথা বলতেই হয় যে, মোবাইল কোম্পানিগুলো সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে মোটা অঙ্কের। এ বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

[লেখক : সাবেক করকমিশনার; পরিচালক, বাংলাদেশ স্যাটেলাইট কো. লি.]

সরিষার চাষে সমৃদ্ধি ও ভোজ্যতেলের নিরাপত্তা

জমি কেনার আইনি অধিকার ও বাস্তবতা

‘ঐতিহাসিক’ নির্বাচনে জামায়াত

‘মাউশি’ বিভাজন : শিক্ষা প্রশাসন সংস্কার, না অপ্রয়োজনীয় ঝুঁকি?

নির্বাচনের ফুলের বাগানে আদিবাসী ফুল কোথায়!

ডিজিটাল থেকে এআই বাংলাদেশ: অন্তর্ভুক্তির নতুন চ্যালেঞ্জ ও বৈষম্যের ঝুঁকি

ক্যানসার সেবা: বাংলাদেশ প্রেক্ষিত

বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

রহমান ভার্সেস রহমান

যেভাবে আছেন, সেভাবে থাকবেন!

ইরান সংকটের শেষ কোথায়?

বিশ্ব রাজনীতির অস্বস্তিকর অধ্যায়

প্লাস্টিকনির্ভর জীবনযাপন ও জনস্বাস্থ্য সংকট

চক্রে চক্রে আন্ধাচক্র

‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে

গুরু রবিদাস: সমতার বার্তা ও মানবতাবাদী শিক্ষার প্রতিধ্বনি

অপরাধ দমন না অধিকার সুরক্ষা?

ভোটের মাস, ভাষার মাস

ব্যর্থতা নৈতিক নয় কাঠামোগত: দুর্নীতি ও বাংলাদেশের সমাজবাস্তবতা

জমি ভুলে খাস হয়ে গেলে সহজে ফেরত আনবেন কীভাবে?

আমরা কি জালিয়াত জাতি?

মন্ত্রীদের জন্য বিলাসী ফ্ল্যাট

ধর্মান্ধ আর প্রতিযোগিতা: দুই সাম্প্রদায়িকের খেলা

ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী: সমাজের নতুন ব্যাধি

ছবি

রাজনৈতিক প্রতিশ্রুতি ও স্বপ্নভঙ্গের বেদনা

বাড়ি ভাড়া নির্দেশিকা: ভাড়াটিয়াদের স্বার্থ সুরক্ষা নাকি দুর্ভোগের নতুন দরজা

ক্ষমতা যখন নিজেকেই তোষামোদ করে

‘খাল কেটে কুমির আনা...’

শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি

অধিকারহীনতার বৃত্তে আদিবাসী জীবন

স্লোগানে ফ্যাসিবাদ, ভোটের মাঠে আশির্বাদ!

ভাঙা-গড়া সমাজের আমূল পরিবর্তন আনে

শান্তির বৃত্তে বাঁধা বাঘ

শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি

চলচ্চিত্র শিল্প : সমস্যা, সংকট ও সম্ভাবনা

ছবি

জলবায়ু পরিবর্তন ও গ্রিনল্যান্ড: নতুন ভূ-রাজনীতির ইঙ্গিত

tab

মতামত » উপ-সম্পাদকীয়

মোবাইল ফোন ব্যবহারে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন

এসএম জাহাঙ্গীর আলম

image

রোববার, ০৫ সেপ্টেম্বর ২০২১

back to top