বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এর মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পাদন হয়েছে।
আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) বারি’র সেমিনার কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বারি’র প্রটোকল অফিসার মো. হাসান হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মুহাম্মদ আতাউর রহমান এবং সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম. হুমায়ুন কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে বারি’র সাবেক পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ এবং সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ মাসুম উপস্থিত ছিলেন।
এছাড়াও বারি এবং সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এর বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটের দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. ইমরান খান চৌধুরী।
আন্তর্জাতিক: লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৫৩ অভিবাসীর সলিল সমাধি
আন্তর্জাতিক: ইসরায়েলকে কড়া বার্তা দিল হোয়াইট হাউস
নগর-মহানগর: ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর
জাতীয়: শেষ হলো নির্বাচনি প্রচারণা
অর্থ-বাণিজ্য: চট্টগ্রাম বন্দর সচল, একদিনে ৫ হাজার কনটেইনার উঠানামা